আলিপুরে হাজির হলুদ অ্যানাকন্ডা, তাও আবার একগন্ডা

< 1 - মিনিট |

বুকে সাহস নিয়ে চলে আসুন আলিপুরে……ভয়াল ভীষণ দর্শন মনভরে

কে আর সি টাইমস ডেস্ক

আর আমাজ়নের জঙ্গলে নয়, এবার থেকে কলকাতায় আলিপুর চিড়িয়াখানাতেই দেখা মিলবে অ্যানাকন্ডার |  ইতিমধ্যেই আলিপুর চিড়িয়াখানায় এসে পৌঁছেছে চারটে হলুদ অ্যানাকন্ডা| আজ সোমবার অ্যানাকন্ডাদের জনসমক্ষে নিয়ে আসা হল| ছোট হোক বা বড় সব বাঙালিরই বরাবরের পছন্দের জায়গা আলিপুর চিড়িয়াখানা। প্রতি বছরই  ভিড় হয় চিড়িয়াখানায় পশু পাখির খোঁজে | তবে,মূল আকর্ষণ থাকে কাঁচের ঘরের সাপ গুলো | আর সাপেদের রাজা অ্যানাকন্ডা |২০১৮-র শীতেই আসার কথা ছিল অ্যানাকন্ডার | তবে, সাপেদের ঘর তৈরির জন্য আনতে দেরি হলো চিড়িয়াখানার নতুন অতিথিকে| তাঁকে ঘিরে একরাশ আশা আলিপুর চিড়িয়াখানার দর্শনাথীদের |এতদিনে সেই আশা সম্পূর্ণরূপে মিটল আলিপুর চিড়িয়াখানার দর্শনাথীদের| আলিপুর চিড়িয়াখানায় আমাজ়ন জঙ্গলের মতো পরিবেশ তৈরি হয়ে গেছে ।মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক অ্যান্ড সেন্টার ফর হারপেটোলজি থেকে শহরে এসে পৌঁছেছে চারটি হলুদ অ্যানাকোন্ডা। তবে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ এতদিন তাদের পর্যবেক্ষণে রেখেছিলেন| তবে,আজ সোমবার দর্শকদের প্রকাশ্য আনা হলো তাদের| এই প্রসঙ্গে সোমবার চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত জানান, ‘আর অপেক্ষা নয় এবার চিড়িয়াখানায় এলেই দর্শকদের দেখা দেবে অ্যানাকন্ডারা | খুব ভালো লাগছে ‘।আর কিছুক্ষণের মধ্যেই দর্শকদের দেখা দেবে অ্যানাকন্ডারা’। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *