হরিদ্বারের গঙ্গায় অস্থি বিসর্জন করা হল প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রীর

< 1 - মিনিট |

সোমবার তাঁর পুত্র রোহন অস্থি বিসর্জন দেয়। তাঁর সঙ্গে ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং কেন্দ্রীয়মন্ত্রী রমেশ পোখরিওয়াল

কে আর সি টাইমস ডেস্ক

উত্তরাখন্ডের হরিদ্বারের গঙ্গায় অস্থি বিসর্জন দেওয়া হল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির। সোমবার তাঁর পুত্র রোহন অস্থি বিসর্জন দেয়। তাঁর সঙ্গে ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং কেন্দ্রীয়মন্ত্রী রমেশ পোখরিওয়াল। এদিন উত্তরাখন্ডের হরিদ্বারের গঙ্গায় বৈদিক মন্ত্রচারণের মধ্যে দিয়ে অস্থি বিসর্জন করা হয়।
উল্লেখ করা যেতে পারে রবিবার নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁর আগে বিজেপি দলীয় কার্যালয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কার্যকারি সভাপতি জগত প্রকাশ নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৯ আগস্ট থেকে দিল্লির এইমস-এ চিকিত্সাধীন ছিলেন অরুণ জেটলি| লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল জেটলিকে| চিকিত্সকদের বহু প্রচেষ্টা সত্ত্বেও, প্রাণে বাঁচানো সম্ভব হল না অরুণ জেটলির+| শনিবার দুপুর ১২.০৭ মিনিট নাগাদ জীবনাবসান হয় প্রবীণ এই বিজেপি নেতার|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *