গ্রাহক স্বার্থে সকাল ৯টায় খুলবে ব্যাঙ্ক

< 1 - মিনিট |

পয়লা সেপ্টেম্বর থেকে সম্ভবত এই নিয়ম চালু হয়ে যাবে

কে আর সি টাইমস ডেস্ক

পুরোনো নিয়ম আর নয়, এবার নতুন নিয়ম চালু হচ্ছে। সকাল ১০ টার বদলে ৯টায় খুলে যাবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দরজা। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে গ্রাহক পরিষেবা। সরকারি ব্যাঙ্কগুলি যাতে বেশি করে পেশাদার ও গ্রাহকমুখী হয়ে ওঠে তার জন্যই এই নতুন ব্যবস্থা। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে এমনই প্রস্তাব দিয়েছে। এরপর রিজার্ভ ব্যাঙ্কের পরিকল্পনা অনুযায়ী এই সিদ্ধান্ত। পয়লা সেপ্টেম্বর থেকে সম্ভবত এই নিয়ম চালু হয়ে যাবে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এখনও কোনও বিজ্ঞপ্তি জানানো হয়নি।


জুন মাস থেকেই গ্রাহকদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনায় বসে অর্থমন্ত্রক। আইবিএ -এর সাথে আলোচনা করে অর্থমন্ত্রক বুঝতে পারে যে ব্যাঙ্কের খোলার সময় এগিয়ে নিয়ে এলে গ্রাহকদের আরও সুবিধা হবে। আইবিএ থেকে তিনটি অপশন দেওয়া হয় ৯টা থেকে ৩টে , ১০টা থেকে ৪টে , ১১টা থেকে ৫টা। যদি তৃতীয়টি হয় তাহলে অনেকেই অফিসের কাজ সেরে ব্যাঙ্কের কাজ করতে পারবে। আইবিএ -এর সিইও ভি.জি কান্নানের কথায় তারা কারোরই ওপর কিছু চাপিয়ে দেবে না। রাজ্যস্তরের ব্যাঙ্ক কমিটিগুলির সঙ্গে কথা বলে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *