প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি, ২৪-২৭ জানুয়ারি ভারতে আসছেন বোলসোনারো

< 1 - মিনিট |

২০২০ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেখা যাবে ব্রাজিলের প্রেসিডেন্টকে

কে আর সি টাইমস ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর এম বোলসোনারো| ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেখা যাবে ব্রাজিলের প্রেসিডেন্টকে| ৭১ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আগামী ২৪-২৭ জানুয়ারি ভারতের সফরে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর এম বোলসোনারো|

ব্রাজিলে একাদশম ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর এম বোলসোনারো| তখনই ব্রাজিলের প্রেসিডেন্টকে প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী| ব্রাজিলের প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণও করেছিলেন তিনি| সেই মতো ২৪-২৭ জানুয়ারি ভারত সফরে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news