পুঞ্চ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও প্রাণ বাঁচাতে পারেননি দুধের শিশুটির
কে আর সি টাইমস ডেস্ক
কাশ্মীরে পাক সেনা হানার শিকার এবার দশ দিনের একটি শিশু। পাক রাষ্ট্রপতি ইমরান খান যতই তাঁর দেশের হয়ে সাফাই গান না কেন, পাকিস্তানের সেনাবাহিনী যে তাদের মনোভাবে কোনও পরিবর্তন আনেনি, সেটি ফের বোঝা গেল রবিবার সকালের ঘটনায়। কোনও রকম প্ররোচনা ছাড়াই গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা।
রবিবার সকালে লাইন অব কন্ট্রোলে পাক সেনাদের চালানো গুলিতে এবার এক শিশু সহ জখম হয় আরও দু’জন। আহত তিন জনকে সঙ্গে সঙ্গেই পুঞ্চ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও প্রাণ বাঁচাতে পারেননি দুধের শিশুটির। রবিবার বিকেলেই মারা যায় শিশুটি। বাকি দু’জনের অবস্থা কিছুটা স্থীতিশীল। জেলা হাসপাতালে চিকিৎসায় কিছুটা সাড়া দেওয়ার পরে দু’জনকে জম্মু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গোটা রবিবার জুড়েই গুলি বৃষ্টি চলার পর সোমবার সকালেও মানকোট কৃষ্ণ ঘাঁটি ও মেনধারে চলছে গোলাগুলি। জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। সব মিলিয়ে উত্তাপ বাড়ছে সীমান্তে।
উল্লেখ্য, চলতি মাসে লাগাতাড় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে বেশ কয়েকজন সাধারণ মানুষের। ২২ জুলাই প্রাণ গিয়েছে এক ভারতীয় সেনার। এই পরিস্থিতিতে ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কাশ্মীরে। সাধারণের নিরাপত্তায় বাড়তি নজরদারি শুরু হয়েছে। তার মধ্যেই লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে রবিবার এক ঝাঁক গুলি আসে। আর তাতেই অকালে চলে গেল দশ মাসের ওই শিশু।


