চিন্ময়ানন্দ মামলায় সিট গঠনে যোগী সরকারকে সুপ্রিম নির্দেশ, পর্যবেক্ষণে এলাহাবাদ হাইকোর্টের বেঞ্চ

< 1 - মিনিট |

বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন শাহজাহানপুরের ওই আইনের ছাত্রী

কে আর সি টাইমস ডেস্ক

প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ মামলায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের জন্য উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট| বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে আইনের ছাত্রী যে সমস্ত অভিযোগ এনেছেন, সেই সমস্ত অভিযোগের তদন্ত করবে সিট| তদন্তের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করবে এলাহাবাদ হাইকোর্ট দ্বারা গঠিত বেঞ্চ|

বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন শাহজাহানপুরের ওই আইনের ছাত্রী| গত ২৪ আগস্ট থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিলেন| দীর্ঘ ছ’দিন নিখোঁজ থাকার পর রাজস্থানে ওই ছাত্রীর খোঁজ পাওয়া যায়| চিন্ময়ানন্দের ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি কলেজের (এস এস আইন কলেজ) ছাত্রী ওই মেয়েটি| সোমবার শুনানির সময় স্বামী চিন্ময়ানন্দ মামলায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের জন্য উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| তদন্তের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করবে এলাহাবাদ হাইকোর্ট দ্বারা গঠিত বেঞ্চ| এছাড়াও ওই ছাত্রীকে অন্য কোনও কলেজে পড়াশোনা করার সুযোগ করে দেওয়ার জন্য উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *