এবারেও কলকাতা পুরসভার তরফ থেকে আয়োজন করা হল ‘কলকাতাশ্রী’-র
কে আর সি টাইমস ডেস্ক
দোরগোড়ায় দুর্গাপুজো । এবার তার প্রস্তুতি শুরু হল কলকাতা পুরসভাতেও । শহরের কোন পুজোটা সেরা, কোন পুজোর প্রতিমা নজরকাড়া বা কোনও পুজোর মন্ডপ সজ্জা মনে গেঁথে থাকার মত, তা খুঁজে বের করবে কলকাতা পুরসভা । অন্যান্য বারের মত এবারেও কলকাতা পুরসভার তরফ থেকে আয়োজন করা হল ‘কলকাতাশ্রী’-র। আগামী ১১ সেপ্টেম্বর থেকে কলকাতা পুরসভার সদর দফতর থেকে দেওয়া হবে আবেদন পত্র। পাশাপাশি এবারের কলকাতাশ্রী-র চমক থাকবে অন্য জায়গায়। তা হল এবারে প্রথম দিন আবেদন পত্র দেবেন কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় । এদিন মেয়র পারিষদ দেবাশীষ কুমার জানান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদনপত্র পুরসভার প্রধান কার্যালয়ে পাওয়া যাবে । এছাড়া পুরসভার অনলাইনেও আবেদন করা যাবে। ১১টি বিষয়ের ওপর পুরস্কার দেওয়া হবে। মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, পরিবেশ ছাড়াও থাকছে দর্শকের চোখে সেরা পুজো পুরস্কারও ।


