৩৪ বছর বয়সি অসমের এলভিস আলি হাজরিকা প্ৰাক্তন আন্তর্জাতিক সাঁতারু। উত্তর-পূর্বাঞ্চল থেকে প্ৰথম ইংলিস চ্যানেল সাঁতরে পার হওয়ার খেতাবও রয়েছে তাঁর ঝুলিতে
কে আর সি টাইমস ডেস্ক
ক্যালিফর্নিয়া থেকে ম্যাক্সিকোর সমুদ্র তীরের ক্যাটালিনা চ্যানেলে ১০ ঘণ্টা ৫৯ মিনিট সাঁতার কেটে দৃষ্টান্ত রচনা করেছেন আরেক অসম সন্তান এলভিস আলি হাজরিকা। আমেরিকা যুক্তরাষ্ট্রের ওই চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার।
এলভিসের এই সাঁতার অভিযানে তাঁর সঙ্গ দিয়েছিলেন প্ৰাক্তন আন্তৰ্জাতিক সাঁতারু রিমো সাহা। অজস্র ডলফিন আর শার্কে পরিপূ্র্ণ চ্যানেলের দূরত্ব অতিক্ৰম করতে দুজনেই সময় নিয়েছেন ১০ ঘণ্টা ৫৯ মিনিট। অত্যন্ত সাহসের বলে রোমাঞ্চকর এই সফল অভিযানের জন্য এলভিস আলি হাজরিকাকে অভিনন্দন।
বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসের সঙ্গে সংগতি রেখে রোমাঞ্চকর এই সাঁতার অভিযান সম্পন্ন করেছেন এলভিস। অভিযানকে তিনি গত বছর কারবি আংলঙে দলবদ্ধ হামলায় নিহত গুয়াহাটির উদীয়মান সংগীতশিল্পী সাউন্ড ইঞ্জিনিয়ার নীলোৎপল দাস এবং তাঁর বন্ধু পরিবেশপ্রেমী অভিজিৎ নাথের নামে উৎসৰ্গ করেছেন।
৩৪ বছর বয়সি অসমের এলভিস আলি হাজরিকা প্ৰাক্তন আন্তর্জাতিক সাঁতারু। উত্তর-পূর্বাঞ্চল থেকে প্ৰথম ইংলিস চ্যানেল সাঁতরে পার হওয়ার খেতাবও রয়েছে তাঁর ঝুলিতে ।


