হাসি তো ফাসি

2 - মিনিট |

সফটওয়ারের জমানায় ধরা দেবে বাঁকা হাসি

কে আর সি টাইমস ডেস্ক

হাসি মানুষের মনের খোশমেজাজের কথায় ব্যক্ত করে। তবে অবশ্য কখনও কখনও আমরা লোকে কি বলবে এই ভয়ে হাসির সজ্ঞাটাই বদলে ফেলি। অনেক ক্ষেত্রেই আবার হাসি মন ভালো করার পরিবর্তে হয়ে ওঠে মুখোশ। তবে এই নকল হাসি দিয়ে অপরের মন জয় করার দিন এবার শেষের মুখে। ভাবছেন নিশ্চয় আমার মনের কথা অন্যকেও বুঝবে কিভাবে ? ভাবছেন টেলিপ্যাথি বা কোনো জাদু ? নানা তা একদম ই নয়। আধুনিক যন্ত্রের কিছু ব্যবহার সত্যিই জাদুর থেকে কোনো অংশে কম নয়। 

সম্প্রতি  ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল  বিজ্ঞানী এমন এক  কম্পিউটার সফ্টওয়্যার তৈরি করেছেন যা আপনার হাসির সত্যতা যাচাই করবে অকপটে। এই বিশেষ সফ্টওয়্যারটি কথা বলার সময়ই আমাদের মুখের ভঙ্গিমাপর্যবেক্ষণ করে বলে দেবে আপনার হাসি নকল না আসল। অ্যাডভান্সড  ইঞ্জিনিয়ারিং ইনফরম্যাটিক্স জার্নালেও  প্রকাশিত হয়েছে সত্যিকারের  স্বতঃস্ফূর্ত হাসি বোঝার বিভিন্ন উপায়।  অবশ্য এই উপায়গুলি শনাক্তকরণের মূলেও রয়েছে এই বিশেষ সফ্টওয়ারেরই কেরামতি। 

হাসি মানুষের খুশি মনের ইঙ্গিত। বর্তমানে বিভিন্ন গবেষণায় মনের ভাব বিশ্লেষণের বিভিন্ন কৌশল আবিষ্কৃত হয়েছে।তবে সত্যিকারের হাসি বা মন খুলে হাসি এবং নকল হাসির মধ্যেই রয়েছে দুস্তর পার্থক্য। মানুষের চোখে তা সহজে ধরা পড়ে না। তবে এই বিশেষ সফটওয়ারে মাধ্যমে তাও জানা যাবে সহজেই এমনটাই জানিয়েছেন ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান উগাইল। 

এমনকি সফটওয়ারের কাজের সত্যতা যাচাই করতে বিজ্ঞানীরা দুটি পরীক্ষাও করেন। একবার সত্যিকারের মানুষের হাসি নিয়ে পরীক্ষা করেন এবং পরেরবার একটি  ফোটগ্রাফসে থাকা ব্যক্তির হাসি পর্যবেক্ষণ করেন এই যন্ত্রটির সাহায্যে। তবে দুটি ক্ষেত্রেই ভিন্ন ফলাফল প্রকাশ করেছে এই সফ্টওয়্যারটি। এমনকি নকল হাসি ও মন খুলে হাসির সত্যতা বোঝা যায় পেশীর সঞ্চালন লক্ষ্য করেও। রিপোর্ট অনুযায়ী স্বতঃস্ফূর্ত হাসিতে মুখের পেশী সঞ্চালনের পরিমাণ সাধারণের থেকে প্রায় ১০ শতাংশ বেশি। 

এই প্রসঙ্গে প্রফেসর উগাইল আরও জানান , মূলত দুটি পেশীর ওপর নির্ভর করেই মুখে হাসি ফুটে ওঠে। তবে জায়গোমেটিকাস মুখ খুলতে এবং অরবিকুলারিস পেশী হাসির সময় চোখের আশেপাশে কুঁচ ফেলতে সাহায্য করে। নকল হাসিতে মুখের পেশীগুলির সঞ্চালনেও ভিন্নতা দেখ যাই। তবে খালি চোখে সেই পরিবর্তন লক্ষ্য করা সবসময় সম্ভব হয় না। কিন্তু এই সফ্টওয়ারটি অতিসহজেই মুখ, চোয়াল, গাল ও চোখের মুভমেন্ট গুলিকে পর্যবেক্ষণ করেই জানিয়ে দেয় হাসির ধরন- নকল না আসল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *