কন্যাশ্রীর মাধ্যমে মেয়েরা এখন অনেক এগিয়ে

< 1 - মিনিট |

কন্যাশ্রী স্কলারশিপের মাধ্যমে মেয়েরা এখন সাবলম্বী, ক্ষমতায়ন হয়েছে ৬০ লক্ষাধিক মেয়ের : মমতা বন্দ্যোপাধ্যায়

কে আর সি টাইমস ডেস্ক

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হলো কন্যাশ্রী| তাঁর ইচ্ছেতেই প্রতিবছর ১৪ আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসেবে পালন করা হয়| দেখতে দেখতে বেশ কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেলো| কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েরা এখন সাবলম্বী হয়েছে| ক্ষমতায়ন হয়েছে রাজ্যের ৬০ লক্ষেরও বেশি মেয়ের| কন্যাশ্রী দিবসে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে দু’টি টুইট করেন মুখ্যমন্ত্রী| প্রথম টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজ কন্যাশ্রী দিবস, বাংলার এক গর্বের দিন| কন্যাশ্রী প্রকল্পটি চালু হয় ২০১৩ সালে, এরপর জিতে নেয় রাষ্ট্রপুঞ্জের ফার্স্ট প্রাইজ পুরস্কার| মেয়েরা আমাদের রাজ্যের, দেশের এবং সারা বিশ্বের সম্পদ|’

অপর একটি টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কন্যাশ্রী স্কলারশিপের মাধ্যমে মেয়েরা স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছে| তাঁরা সাবলম্বী নাগরিক তৈরি হচ্ছে| ইতিমধ্যে ৭০০০ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে ৬০ লক্ষেরও বেশি মেয়ের ক্ষমতায়ন করেছে এই প্রকল্প|’ কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news