কাছাড়ে স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে শিলচরে জেলাশাসকের কার্যালয়ে সভা

< 1 - মিনিট |

১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছে স্বচ্ছতার ওপর নানা কর্মসূচি, যার অন্যতম বৃক্ষরোপণ

কে আর সি টাইমস ডেস্ক

দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সংগতি রেখে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস কাছাড় জেলায় উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করার উদ্দেশ্যে শুক্রবার শিলচরে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেবশর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় আগামী ১৫ আগস্ট দেশের ৭৩-তম স্বাধীনতা দিবস যথাযথ ভাবে অনুষ্ঠিত করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগীয় আধিকারিকগণ এতে অংশ নেন।

বিগত বছরের মতো এ-বছরও ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছে স্বচ্ছতার ওপর নানা কর্মসূচি। যার অন্যতম বৃক্ষরোপণ। এ ছাড়া সরকারি ভবনগুলোকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার ওপর আলোচনা করা হয়েছে এদিনের সভায়l সুন্দর ও সুষ্ঠভাবে এই কার্যসূচি রূপায়ণে সহযোগিতা করতে অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেবশর্মা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগীয় আধিকারিকগণকে আহ্বান জানান। এই সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলাশাসক ললিতা রংপি, সহকারী কমিশনার অভিলাষ বার্নওয়াল প্রমুখ অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *