ভারতীয় রেলে আগামী ১০ বছরে মোট ১০০০টি ডিজেলচালিত ইঞ্জিন সরবরাহ করা হবে। ৪০টি টুইন ক্যাব ১৬৭৬মিলিমিটার ইঞ্জিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রফতানি করা হবে
কে আর সি টাইমস ডেস্ক
ভারতীয় রেলকে আরও আধুনিক করে তোলা হচ্ছে| শতাব্দী প্রাচীন ইঞ্জিনের বদলে এবার ট্রেনগুলিতে বসতে চলছে ডিজেলচালিত ইঞ্জিন। মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের অন্তর্ভুক্ত এই বিশেষ ডিজেল চালিত ইঞ্জিনগুলি বিহারের জিই ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে।
জিই-র মতে, ভারতীয় রেলে আগামী ১০ বছরে মোট ১০০০টি ডিজেলচালিত ইঞ্জিন সরবরাহ করা হবে। ৪০টি টুইন ক্যাব ১৬৭৬মিলিমিটার ইঞ্জিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রফতানি করা হবে। জিই ট্রান্সপোর্টেশন ৪হাজার ৫০০টি এইচপি-র মধ্যে ৭০০টি ইঞ্জিন সরবরাহ করবে। গত বছরখানেক আগেই এই প্রজেক্টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মোট ২.৬বিলয়ন ডলারের চুক্তি করা হয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষের সঙ্গে।
ভারতীয় রেল ব্যবস্থাকে আরও বেশি আধুনিকীকরণ করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের রোজা এবং গুজরাটের গান্ধীনগরে জিই রক্ষণাবেক্ষণের জন্য দুটি শেড নির্মাণ করেছে।৪হাজার ৫০০টি এইচ পি ইঞ্জিনে থাকবে ডুয়াল ক্যাব। অপরদিকে, ৬হাজার এইচ পি ইঞ্জিনে রয়েছে সিঙ্গেল ক্যাব। এই আধুনিক ইঞ্জিনগুলির স্পীড ঘন্টায় প্রায় ১০০কিমি


