টাকার দ্রুত অধঃপতনের জন্য পেট্রো-পণ্য, কিছু অত্যাবশ্যকীয় পণ্য, ইলেকট্রনিক্স ও ইঞ্জিনিয়ারিং সামগ্রীর দাম চড়চড়িয়ে বাড়ার আশঙ্কা
কে আর সি টাইমস ডেস্ক
মার্কিন ডলারের সঙ্গে দৌড়ে ফের পিছিয়ে ভারতীয় টাকা। কয়েকমাস আগেই দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, মার্কিন ডলারের সঙ্গে টক্করে ভারতীয় মুদ্রার দাম পৌঁছে যেতে পারে ৭২ টাকায়। সেই আশঙ্কাই এবার সত্যি হল। সঙ্গে সঙ্গেই রেকর্ড পতন ভারতীয় টাকার।
বৃহস্পতিবার ভারতীয় মুদ্রার দাম অনুযায়ী এক ডলার কিনতে গেলে খরচ করতে হবে ভাড়াটিয়া মুদ্রায় ৭২ টাকা ০৩ পয়সা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি-সহ কয়েকটি কারণ এর জন্য দায়ী বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
মার্কিন ডলারের তুলনায় টাকার দ্রুত অধঃপতনের জন্য পেট্রো-পণ্য, কিছু অত্যাবশ্যকীয় পণ্য, ইলেকট্রনিক্স ও ইঞ্জিনিয়ারিং সামগ্রীর দাম চড়চড়িয়ে বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


