বিজন সেতুর বন্ধের আবেদন কেএমডিএ-র

< 1 - মিনিট |

কেএমডিএ লালবাজারকে দেওয়া চিঠিতে জানিয়েছে, শহরের এই দুই সেতুর অবস্থা শোচনীয়৷ বিভিন্ন স্থানে পলেস্তরা খসে পড়ছে | গর্ত তৈরি হয়েছে৷ এখনই ব্যবস্থা না নিলে, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

চলতি সপ্তাহে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বালিগঞ্জের বিজন সেতু বন্ধ রাখার প্রস্তাব দিল কেএমডিএ| সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য লালবাজারের কাছে চিঠি দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)| পুলিশের কাছ থেকে অনুমোদন মিললেই তিনদিনের জন্য বন্ধ থাকবে দক্ষিন কলকাতার এই ব্যস্ত বহুল সেতু|

উল্টোডাঙা উড়ালপুলের পর হুশিয়াঁর হয়ে শহরের একের পর এক সেতুর স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর দিচ্ছে দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি(কেএমডিএ)। স্বাস্থের অবস্থা ঠিক না থাকায় বিজন সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ| এই ব্যস্ত সেতু বন্ধ থাকলে যে যানজটের মুখে পড়তে হবে নিত্যযাত্রীদের তা বলাই বাহুল্য| তবে পুজোর আগেই এই সেতুর মেরামতির কাজ সেরে নিতে চায় কেএমডিএ|

কেএমডিএ লালবাজারকে দেওয়া চিঠিতে জানিয়েছে, শহরের এই দুই সেতুর অবস্থা শোচনীয়৷ বিভিন্ন স্থানে পলেস্তরা খসে পড়ছে | গর্ত তৈরি হয়েছে৷ এখনই ব্যবস্থা না নিলে, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে৷ সেই আশঙ্কা থেকেই পুজোর আগে বিজন সেতুর মেরামতির কাজ সম্পন্ন করতে চাইছেন কেএমডিএ-র বিশেষজ্ঞদের দল৷ ফের সেতু বন্ধের এই আবেদনে ধন্দে পড়েছেন কলকাতার ট্রাফিক পুলিশ|

এই দুই সেতু বন্ধের ফলে যে বিপুল যানজট হবে তা মোকাবিলা করা তাঁদের কাছে এখন চ্যালেঞ্জে পরিনত হয়েছে| কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে সেতুবন্ধের আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে পরিবর্তিত রাস্তার বিস্তারিত তথ্য। ৩ দিন সেই রাস্তা দিয়েই যান চলাচল করবে।

তবে লালবাজার সূত্রের খবর, গড়িয়াহাট থেকে কসবা হয়ে রুবি মোড়ে যাওয়ার একমাত্র মাধ্যম বালিগঞ্জের বিজন সেতু৷ তাই বিজন সেতু বন্ধ থাকলে যানজট তৈরি হবে কসবা, ইএম বাইপাস, রুবি থেকে গড়িয়াহাট আসার রাস্তা বন্ধ হয়ে যাবে| সেক্ষেত্রে তখন প্রিন্স আনোয়ার শাহ রোড, যাদবপুর থানার সামনের বিকল্প রাস্তার সাহায্যে শহরকে সচল রাখা হবে৷

বালিগঞ্জ বিজন সেতুটি বন্ধ করা হলে বাইপাসগামী যানবাহনগুলো পার্ক সার্কাস কানেক্টর এবং যাদবপুর থানার সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তবে ছোটগাড়িগুলো বন্ডেল গেট উড়ালপুল দিয়ে যাতায়াত করতে পারবে৷ রুবি মোড় ও গড়িয়াহাটের মধ্যে যে অটোগুলো চলাচল করে সেগুলো যাত্রী নিয়ে সেতুর দুই প্রান্ত পর্যন্ত আসতে পারবে৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news