বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা উঠে গিয়েছে, সুবিচার পেলাম না
কে আর সি টাইমস ডেস্ক
খুন হওয়া পরিবারের দাবি ছিল, ফাঁসির আদেশ দেওয়া হোক৷ মৃত অনুপম সিংযের বাবা-মা বৃহস্পিতবার বারাসত আদালতে দাঁড়িয় বলেছিলেন, ‘‘আমাদের চোখের জল বৃথা যাবে না। ওদের ফাঁসির সাজা হলে তবেই শান্তি পাবে আমাদের সন্তানের আত্মা।’’ কিন্তু বারাসতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্ট অনুপম সিং হত্যা মামলায় স্ত্রী মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিক অজিত রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল৷ একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাদের। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিচারক। একদিন আগে (বৃহস্পতিবার) এই মামলায় মনুয়া ও তার প্রেমিক অজিতকে দোষী সাব্যস্ত করেন বারাসত আদালতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের বিচারক। খুনের ২৬ মাস পরে এই মামলার সাজা ঘোষণা হল।
তবে শুনানি শেষ হওয়ার পর গত ১৫ জুলাই রায়দানের কথা থাকলেও আইনগত কিছু কারণে সে দিন রায় দান পিছিয়ে দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, ২৫ জুলাই রায়দান হবে। সেই মতোই বৃহস্পতিবার বিচারক অভিযুক্ত মনুয়া ও তার প্রেমিক অজিত রায়কে দোষী সাব্যস্ত করেন।
এদিকে, এই রায়ে খুশ করতে পারেনি মৃত অনুপম সিংয়ের পরিবারকে৷ আজ মনুয়া ও অজিতের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনার পরেই আদালত প্রাঙ্গনে কান্নায় ভেঙে পড়েন অনুপমের বাবা জগদীশ সিংহ ও মা কল্পনা সিংহ। তাঁরা জানিয়েছেন, ‘‘আমরা ফাঁসি চেয়েছিলাম৷ কিন্তু বিচারক যাবজ্জীবন দিয়েছেন৷ বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা উঠে গিয়েছে৷ আমরা সুবিচার পেলাম না৷’’ অনুপম হত্যাকাণ্ডের ৮৬ দিন পরে আদালতে চার্জশিট জমা দেয় বারাসত থানার পুলিশ। এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ও ফরেনসিক রিপোর্টও ছিল। ৩০২ ও ১২০বি ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে। মামলায় মোট ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।


