প্রায় দেড় বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাজ বেঙ্গলে বৈঠকেও বসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কে আর সি টাইমস ডেস্ক
গোলাপি বল টেস্ট ম্যাচের সুবাদে কলকাতার মাটিতে পা রাখেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দেড় বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাজ বেঙ্গলে বৈঠকেও বসলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই দেশের মানুষের প্রতি আমার অনেক আন্তরিকতা রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে এমন সম্পর্ক যেন সবসময় বজায় থাকে। দুটো প্রতিবেশী দেশের বন্ধুত্ব বজায় থাক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য’। উল্লেখ্য, গোলাপি ইতিহাসে এবার নজির গড়তে চলেছে কলকাতা। শুক্রবার গোটা দেশ সাক্ষী থাকলো ভারতের মাটিতে প্রথম গোলাপি বল টেস্ট ম্যাচের। যে ম্যাচ খেলছে ভারত-বাংলাদেশ টিম। আর সেই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে সকলের।


