দিনরাত এক করে প্রতিমা গড়ে চলেছেন ডোকরাপাড়ার পুরুষ ও মহিলা মিলে ১৪ জন ডোকরা শিল্পী
কে আর সি টাইমস ডেস্ক
ঢাকে কাঠি পরে গেছে |হাতে আর মাত্র ২৮ দিন| কয়েকদিনের অপেক্ষায় তিলোত্তমা সেজে উঠবে আলোয়| আর এবার অন্যতম চমক থাকবে বেলেঘাটার ৩৩ পল্লিতে | কারণ এবার ১০ ফুটের ডোকরার সেজে উঠবে বেলেঘাটার ৩৩ পল্লি দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা|
আউশগ্রামের দ্বারিয়াপুরের ডোকরা শিল্পীদের হাতে তৈরি হবে ১০ ফুটের এই দুর্গাপ্রতিমা| দিনরাত এক করে প্রতিমা গড়ে চলেছেন ডোকরাপাড়ার পুরুষ ও মহিলা মিলে ১৪ জন ডোকরা শিল্পী। এই দুর্গাপ্রতিমা তৈরি করতে প্রয়োজন হচ্ছে ৫ কুইন্টাল পিতল, ৩০ কুইন্টাল কয়লা, ৩০ কেজি ধুনো, ৫০ কেজি মোম এবং কিছু কাঠ। দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী পৃথক পৃথক ভাবে তৈরি করা হচ্ছে|পদ্মের ওপর বসবে এই প্রতিমা |


