ড়িধ্যা বিদ্যানিকেতন স্কুলের শিক্ষিকা সুজাতা সাহার উদ্যোগে এই গণ ভাইফোঁটার আয়োজন করা হয়
কে আর সি টাইমস ডেস্ক
ভাইফোঁটার দিনে আনন্দ দিতে অনাথ শিশুদের গণ ভাইফোঁটার আয়োজন সিউড়ির স্টেট ওয়েলফেয়ার হোমে। কড়িধ্যা বিদ্যানিকেতন স্কুলের শিক্ষিকা সুজাতা সাহার উদ্যোগে এই গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল এগারোটায় অনাথ শিশুদের কপালে চন্দনের ফোটা দিয়ে তাদের হাতে টিফিন প্যাকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, ডি এস পি (ডি এন টি) কাশীনাথ মিস্ত্রি, সিউড়ি থানার আই সি দেবাশীষ পান্ডা , ওসি ট্রাফিক সুমন প্রামানিক। এদিন হোমের ৫৭জন অনাথ শিশু ও কিশোরদের ভাইফোঁটা দেওয়া হয়।
এ বিষয়ে সুজাতা সাহা বলেন, “এক বিংশ শতাব্দীতে আমরা দাঁড়িয়ে আছি।আমরা যত ই বলি ছেলেমেয়ে সমান কিন্তু কোনো কোনো বিশেষ দিনে পুত্র সন্তানের অভাব নাড়া দেয়।রাখি উৎসবকে বলি সংস্কৃতি উৎসব।ছেলে মেয়েরা পরস্পরের হাতে রাখি পরিয়ে দেয়। কিন্তু ভাইফোঁটা ভাইদেরকে দিতে হয়।বোনফোটা হয় না। সেই অভাবটা পূরণ করতেই এই উদ্যোগ। মূলতঃ উদ্যোগটা আমার মেয়েদের। তাদের ভাই নেই। কিন্তু আজ এখানে এসে সকলে অনেক ভাই খুঁজে পেলাম। খুব ভালো লাগলো”।


