মিলনী পাঠাগার এবার ধূপগুড়ি সেরা

< 1 - মিনিট |

সেরা পাঠিকার পুরস্কার পাচ্ছে শিলা সরকার। তিনি মোট ২৯৮ টি বই পড়েছেন

কে আর সি টাইমস ডেস্ক

ধূপগুড়ি জেলার সেরা গ্রন্থাগারের শিরোপার সঙ্গে সঙ্গে সেরা পাঠিকার পুরস্কার পাচ্ছে মিলনী পাঠাগার এবং তার পাঠিকা শিলা সরকার। ধূপগুড়ির ঐতিহ্যবাহী এই প্রাচীন সরকারি মিলনী পাঠাগারের পক্ষ থেকে আগামী ৩১ আগষ্ট পুরস্কার নিতে কলকাতায় যাচ্ছেন। আনুষ্ঠানিক ভাবে এই সেরা পুরস্কার আনতে আগামী ৩০ তারিখেই কলকাতায় যাচ্ছেন গ্রন্থাগারিক রাজু রায় সঙ্গে পাঠিকা শিলা সরকার।

যিনি মাত্র এক বছরে গ্রন্থাগারের রেকর্ড অনুযায়ী মোট ২৯৮ টি বই পড়েছেন। সেরা পাঠিকা এবং সেরা গ্রন্থাগারের শিরোপা পাওয়ায় অভিভূত গ্রন্থাগারিক রাজু রায়। বহু পুরোনো এই গ্রন্থাগার ধূপগুড়ির বহু ছেলে-মেয়েকে পাঠ্যপুস্তকের মাধ্যমে জীবনে নতুন দিশা দেখিয়েছে। এই গ্রন্থাগারে এই মুহুর্তে বইয়ের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। আর এর পাঠক সংখ্যা প্রায় ১১০০।গ্রন্থাগারিক রাজু রায় বলেন, আমি নিজে অবাক ঐ মহিলাকে দেখে। মানুষ বইয়ের প্রতি ভালোবাসা না থাকলে এটা সম্ভব হত না।

পাশাপাশি সরকারি গ্রন্থাগারকে একা হাতে সামলে জেলায় একটি সেরা স্থানে পৌছে দিতে পেরে আমার ও ভালো লাগছে। এদিন শিলা সরকার বলেন,’ছোটো বেলা থেকেই বই পড়তে ভালো লাগে।জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রন্থাগারে বই পড়েছি।বই পড়লেও পুরস্কার পাওয়া যায় তা আগে জানা ছিল না।ভালো লাগছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news