“Miles for Modi, Steps for Nation” দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শিলচরে

< 1 - মিনিট |

এই কর্মসূচির সূচনা হবে শিলচরের রাঙিরখাড়ি নেতাজি মূর্তির সম্মুখ থেকে

অজিত দাস

শিলচর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মবার্ষিকী উপলক্ষে ২০ সেপ্টেম্বর সকাল ৬টায় কাছাড় জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হবে বিশেষ দৌড় প্রতিযোগিতা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে “Miles for Modi, Steps for Nation — Run Together, Build Together”।

এই কর্মসূচির সূচনা হবে শিলচরের রাঙিরখাড়ি নেতাজি মূর্তির সম্মুখ থেকে। বিজেপি কার্য্যালয়ের সভা কক্ষে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রুপম সাহা l আয়োজকদের দাবি, জাতীয় ঐক্য, উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে এই দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি শুধু শারীরিক ফিটনেসই নয়, সামাজিক সংহতি ও জাতীয় উন্নয়নের বার্তাও বহন করছে।

এদিনের সাংবাদিক সম্মেলনে সভাপতি রুপম সাহার সঙ্গে নবনির্বাচিত জেলা পরিষদ কঙ্কন নারায়ণ সিকদার ,বিজেন্দ্র প্রসাদ সিং ,দেবাশিস সোম ,গোপাল রায় উপস্থিত ছিলেন l

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news