ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফাটলের জেরে এবার বাড়ি ছাড়া মন্ত্রী

< 1 - মিনিট |

বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ পেয়ে কিছুটা হতবাক হয়ে এদিন মন্ত্রী তাপস রায় বলেন, নির্দেশ মত তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন নিজের পরিবারকে নিয়ে । তাপসবাবু জানান, “খুবই খারাপ লাগছে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে

কে আর সি টাইমস ডেস্ক

মেট্রোর কাজের জেরে এবার ঘর ছাড়া হলেন খোদ মন্ত্রী| বৃহস্পতিবার বউবাজারের ১০৫ বি বি গাঙ্গুলি স্ট্রিটের চারতলার ফ্ল্যাটটি খালি করে বেরিয়ে এলেন মন্ত্রী তাপস রায়| গতকাল রাতে মেট্রো রেলের তরফে তাঁকে বলা হয়, বৃহস্পতিবার সকালে বাড়ি খালি করতে হবে ।সেই মতই আজ সকালে বাড়ি খালি করে বেরিয়ে এলেন মন্ত্রী|

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জেরে শনিবার থেকে একের পর এক বাড়ি ধসে পড়ছে বৌবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাকরা পাড়া লেনে| এখন তার সাথে যোগ হয়েছে গৌর দে লেন|সেখানেরই বাসিন্দা তাপসবাবু| গৌর দে লেনে প্রায় ৩০ থেক ৪০টি বাড়ি আছে। ৫০ থেকে ৬০টি পরিবার বসবাস করে এখানে। যাদের মধ্যে বেশিরভাগই ভাড়াটে|

হঠাৎ করেই বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ পেয়ে কিছুটা হতবাক হয়ে এদিন মন্ত্রী তাপস রায় বলেন, নির্দেশ মত তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন নিজের পরিবারকে নিয়ে । তাপসবাবু জানান, “খুবই খারাপ লাগছে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে । তবে শুধু নিজের জন্য খারাপ লাগছে না ৷ এই এলাকার প্রতিটা মানুষের জন্যই খারাপ লাগছে । ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য যেসব মানুষ ঘর ছাড়া হয়েছেন সবার জন্যই খুব খারাপ লাগছে । আপাতত পরিবার নিয়ে মন্ত্রীদের সরকারি কোয়ার্টারে থাকবেন বলেও জানান তাপসবাবু । তাপসবাবুর আবাসনের বাকি আবাসিকরাও বাড়ি ছেড়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *