‘হাউডি মোদি’

< 1 - মিনিট |

রবিবার হাউস্টনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত কতটা মার্কিন মুলুকের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, ৫০,০০০ প্রবাসী ভারতীয়ের সামনে তা ব্যাখা করেন প্রধানমন্ত্রী

কে আর সি টাইমস ডেস্ক

‘জনগনমন’ দিয়ে গতকাল শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘হাউডি মোদি’। ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠান শুরু হল ভারতীয় জাতীয় সঙ্গীত দিয়ে। ভারতের এই অনুষ্ঠানকে ঘিরে মার্কিন মুলুকে উন্মাদনা তুঙ্গে। জনারণ্য হাউস্টনের এনআরজি স্টেডিয়ামে।

রবিবার হাউস্টনে অভ্য়র্থনার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ভারত কতটা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, ৫০,০০০ প্রবাসী ভারতীয়ের সামনে তা ব্যাখা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”আমরা ভারতীয়রা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিশেষভাবে যুক্ত। প্রার্থী হিসেবে প্রেসিডেন্টের ‘আব কি বার ট্রাম্প সরকার’ কথাটা স্পষ্টভাবেই সামনে এসেছিল।’ এছাড়া হোয়াইট হাউস কীভাবে দিওয়ালি উদযাপন করেছে, সেকথাও উল্লেখ করেন মোদি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন,”দারুণ কাজ করেছেন নরেন্দ্র মোদি। মার্কিন যুক্তরাষ্ট্রের মহান বন্ধু ভারতের প্রধানমন্ত্রীর সভায় হাজির হতে পেরে আমি উচ্ছ্বসিত। আমরা নির্বাচিত হলে হোয়াইট হাউসে ভারত সত্যিকারের বন্ধু পাবে। ভারত-মার্কিন সম্পর্ক আগের চেয়েও শক্তিশালী হয়েছে।” প্রধানমন্ত্রীকে জয়ের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প আরও বলেন,”৩০ কোটি মানুষকে দারিদ্র সীমার বাইরে আনতে পেরেছেন মোদি। বেকারত্ব কমিয়েছেন।”

‘হাউডি মোদি’ মেগা শোয়ে ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া – গান, বাজনা ও নৃত্য। ‘হাউ ডু ইউ ডু মোদি’ বা টেক্সাসের চলতি ভাষায় ‘হাউডি মোদি’, যার আয়োজক আমেরিকায় বসবাসকারী মার্কিন নাগরিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *