মেট্রোর কাজে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনই প্রধান লক্ষ্য কলকাতা পুরসভার, জানালেন মেয়র
কে আর সি টাইমস ডেস্ক
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনই এখন প্রধান লক্ষ্য কলকাতা পুরসভার। সোমবার এমনটাই জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এখন কেএমআরসিএল-র কতটা দোষ সেই বিষয়ে না গিয়ে যে মানুষগুলোকে হোটেলে রাখা হয়েছে তাঁদের জন্য অস্থায়ী ফ্ল্যাটের ব্যবস্থা করে হবে|
ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য শনিবার রাতে ফাটল ধরে বউবাজার এলাকার দুর্গা পিথুরি লেন ও স্যাঁকরা পাড়ার বেশ কয়েকটি বাড়িতে। ভেঙেও পরে ১৮টি বাড়ি। ঘরছাড়া হন ২৮৪ জন মানুষ। গতকালই ঘটনাস্থলে যান মেয়র।
সূত্রের খবর কলকাতা মেট্রো রেল কর্পরেশন লিমিটেড (কেএমআরসিএল)- তরফ থেকে অভিযোগ করা হয়, যখন ওই এলাকা দিয়ে মেট্রো তৈরির কথা হচ্ছিল তখন কলকাতা পুরসভা তাঁদের চিঠি দিয়ে ওই এলাকায় কোন দিক থেকে মেট্রোর লাইন করা যাবে তা জানিয়েছিল। কিন্তু এখন বউবাজার এলাকার দুর্গা পিথুরি লেন ও স্যাঁকরা পাড়ায় মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার পর কার্যত দায় এরাচ্ছে পুরসভা| কিন্তু সোমবার এই অভিযোগই নাকচ করে দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম|
মেয়র এদিন জানান, “কলকাতা পুরসভা কোনও চিঠি দেয়নি| যেহেতু কেএমআরসিএল-র কাজ করতে গিয়ে এই বিপত্তি ঘটেছে তাই এর দায়িত্ব তাঁদেরই|” তিনি আরও জানান, “ ঘরহারা মানুষগুলোর পাশে আছি| পুরসভাও তাঁদের পাশে থাকবে| গতকাল কথা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে | আগামীকাল মুখ্যমন্ত্রীর দফতরে বৈঠক আছে| সেখানে কথা বলে ঠিক করা হবে পরবর্তী অবস্থা |”
মেয়রের কথায়, “আগে দুর্ঘটনার উত্সস্থলে সিমেন্ট দিয়ে মেরামত করে তারপর মাটি পরীক্ষা করা হবে| এরপর ঠিক হবে কলকাতা পুরসভা সেখানে কি বাড়ি করবে না করবে| এইসব কিছু কেএমআরসিএল-র সাথে বসে ঠিক করতে হবে|”


