এই দিন জেলা পুলিশ আধিকারিকরা পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম ঘুরে সেখানকার অধিবাসীদের সঙ্গে কথা বলেন
কে আর সি টাইমস ডেস্ক
সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের সখ্যতা বাড়াতে পুরুলিয়া জেলার পুলিশ আধিকারিকরা এক নতুন উদ্যোগ শুরু করেছেন। এই অভিযান সংযোগকারী সম্প্রদায় নামেও পরিচিত। এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ সমগ্র জেলা জুড়ে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।

এই দিন জেলা পুলিশ আধিকারিকরা পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম ঘুরে সেখানকার অধিবাসীদের সঙ্গে কথা বলেন । সেই সঙ্গে তাঁদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা গুলি শোনার পাশাপাশি সেগুলোর সমাধান সূত্র খুঁজে বের করার ও চেষ্টা করেন । এমনকি অফিসাররা বিভিন্ন দারিদ্র পরিবারের মধ্যে পুজোর আগে বস্ত্রও বিতরণ করেন।




