দুর্গা পুজোয় পুজোর বাসন ধোয়া ,কলা বউ স্নান এসব হবে কলের জলে|আর কোনও মন্ডপের সামনে পুকুর বা নদী থাকলে ব্যবহার করে হবে সেই জল | তাছাড়াও কাজে লাগানো হবে বৃষ্টিধারার জল | এতে জল অপচয়ও কম হবে |
কে আর সি টাইমস ডেস্ক
সাধারণ মানুষ মনে করেন গঙ্গা জলের থেকে শুদ্ধ এবং পবিত্র আর কিছুই নেই| তাই যেকোনও পুজোর কাজ, পুজোর বাসন ধোয়া,কলা বউ স্নান এমনকি দুর্গা কাঠামোও সবই সোপে দেওয়া হয় গঙ্গাতেই | কিন্তু এতে গঙ্গার জল শুদ্ধ এবং পবিত্র শুধু মুখেই থাকছে আসলে আর থাকছে না| ক্রমাগত দুষিত হয়ে চলেছে | পাশাপাশি পুজোর কাজে প্রচুর জলও অপচয় করা হয় | হাতে আর মাত্র ৩৯ দিন বাকি | তারপরেই দুর্গা পুজো| তাই এবার পুজোয় গঙ্গার জলকে দূষণের হাত থেকে রক্ষা করতে আর জলের অপচয় রুখতে সরব পুরোহিতদের সংগঠন ‘বৈদিক পণ্ডিত ও পুরোহিত মহামিলন কেন্দ্র’।
গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ হবে ঠিকই তবে, এবার দুর্গা পুজোয় পুজোর বাসন ধোয়া ,কলা বউ স্নান এসব হবে কলের জলে|আর কোনও মন্ডপের সামনে পুকুর বা নদী থাকলে ব্যবহার করে হবে সেই জল | তাছাড়াও কাজে লাগানো হবে বৃষ্টিধারার জল | এতে জল অপচয়ও কম হবে | এইসব কথা জানাতে আগামী ৩০ আগস্ট মানিকতলা টোল নবগ্রহ মন্দিরে পুরোহিতদের নিয়ে তিনদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে ‘বৈদিক পণ্ডিত ও পুরোহিত মহামিলন কেন্দ্র’। সেখানেই সকল পুরোহিতদের জল অপচয় বন্ধের প্রশিক্ষণ দেওয়া হবে |
এই প্রসঙ্গে ‘বৈদিক পণ্ডিত ও পুরোহিত মহামিলন কেন্দ্র’ সংগঠনের সভাপতি পণ্ডিত নিতাই চক্রবর্তী বলেন , ‘প্রতি বছরই দুর্গাপুজোর আগে পুরোহিতদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়। তবে,এই বছর পুরোহিতদের জল অপচয় নিয়ে সতর্ক করা হবে | ১ সেপ্টেম্বর সেই প্রশিক্ষণ দেওয়া হবে পুরোহিতদের । আর পুরোহিতরা সাবধান করবেন পুজোকর্তাদের’।


