‘রাম কে নাম’ ছবি প্রদর্শন নিয়ে বিতর্ক এবার যাদবপুরেও

< 1 - মিনিট |

বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষিতে ‘রাম কে নাম’ এই সিনেমা দেখান ঘিরে কিছুদিন আগেই হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। ছবি দেখান বন্ধ করতে ক্যাম্পাসে পুলিশ গিয়ে ৬ জন ছাত্রকেও আটক করে। তারই প্রতিবাদ স্বরূপ সোমবার ক্যাম্পাসে এই ছবি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগ।

কে আর সি টাইমস ডেস্ক

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ‘রাম কে নাম’ ছবি প্রদর্শন নিয়ে বিতর্ক| সোমবার বিকেলে যাদবপুর ফিল্ম স্টাডিজ বিভাগের পক্ষে আয়োজন করা হয়েছে এই ছবি প্রদর্শনের| কিন্তু তার আগেই সোমবার দুপুরে  এই ছবি দেখানোর বিরোধিতা করে উপাচার্যকে চিঠি দেয় ওই বিভাগের  এক দল ছাত্র।


বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষিতে ‘রাম কে নাম’  এই সিনেমা দেখান ঘিরে কিছুদিন আগেই হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। ছবি দেখান বন্ধ করতে ক্যাম্পাসে  পুলিশ গিয়ে  ৬ জন ছাত্রকেও আটক করে। তারই প্রতিবাদ স্বরূপ  সোমবার ক্যাম্পাসে এই ছবি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর  বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগ। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।একই বিভাগে সৃষ্টি হয়েছে দলাদলি।

ফিল্ম স্টাডিজ বিভাগের  এক দল ছবি দেখার পক্ষে আরেক দল ছবি দেখার বিপক্ষে। একটি বিভাগ এই সিনেমার দেখানর আয়োজন করেছে, অপরপক্ষ করছে তার বিরোধিতা। তবে,বিকেলে বিশ্ববিদ্যালয়ে ছবিটি প্রদর্শনের কথা।প্রদর্শনের আগেই যেভাবে পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠছে তাতে বোঝা যাচ্ছে না আদতে ছবিটি প্রদর্শিত হতে পারবে কিনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *