মাসের প্রথম দিন থেকেই কমল গ্যাসের দাম

< 1 - মিনিট |

বৃহস্পতিবার থেকে কলকাতায় ভর্তুকিহীন গ্যাসের দাম দাঁড়িয়েছে ৬০১ টাকা, দিল্লিতে ৫৭৪.৫০ টাকা, মুম্বইয়ে ৫৪৬.৫০ টাকা ও চেন্নাইয়ে ৫৯০.৫০ টাকা

কে আর সি টাইমস ডেস্ক

৩০ দিনের মধ্য দুইবার গ্যাসের দাম কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার ফুরসত পেল দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলি। ১ অগস্ট থেকে কমল রান্নার গ্যাসের দাম। বুধবারই কেন্দ্রীয সরকার জানিয়েছিল দাম কমানোর কথা। বৃহস্পতিবার থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ১৪.২ কেজি ওজনের ভর্তুকিহীন সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ৬২.৫০ টাকা কমল। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম কমার ফলেই এই সিদ্ধান্ত। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬৩৭ টাকা থেকে কমে দাঁড়াল ৫৭৪.৫০ টাকা। যা মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।

এর আগে জুলাই মাসের শুরুতেও রান্নার গ্যাসের দাম কমেছিল। পয়লা জুলাই থেকে ভর্তুকিহীন গ্যাসের দাম কমেছিল সিলিন্ডার প্রতি ১০০.৫০ টাকা করে। তার আগে গত জুন মাসে অবশ্য ভর্তুকিবিহীন গ্যাসের দাম বেড়েছিল ২৫ টাকা। মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই সেই মূল্যবৃদ্ধি হয়।

বৃহস্পতিবার থেকে কলকাতায় ভর্তুকিহীন গ্যাসের দাম দাঁড়িয়েছে ৬০১ টাকা, দিল্লিতে ৫৭৪.৫০ টাকা, মুম্বইয়ে ৫৪৬.৫০ টাকা ও চেন্নাইয়ে ৫৯০.৫০ টাকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *