স্যাঁকড়া পাড়ার পাশে এবার সন্তোষ মিত্র স্কোয়্যারও

< 1 - মিনিট |

স্যাঁকরা পাড়ার ৫৬ বছরের পুজো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্যাঁকরা পাড়া দুর্গোৎসব কমিটির সদস্যরা

কে আর সি টাইমস ডেস্ক

জগত মুখার্জি পার্কের পর এবার স্যাঁকড়া পাড়ার পাশে দাড়ালো সন্তোষ মিত্র স্কোয়্যারও|কারন,বাড়ি হারিয়ে হোটেলই এখন এক মাত্র আস্থানা বউবাজার বাসীদের|কিন্তু পরের মাসে আজকের দিনে দশমী |হাতে আর মাত্র গুনে গুনে ২৫ দিন| বউবাজারের বেশ কয়েকটি পরিবারের পাড়ার পুজো স্যাঁকরা পাড়ার পুজো। বাড়ি ধসে পরায় বন্ধ হওয়ার পথে ৫৬ বছরের এই পুজো|তবে,বন্ধ হবেনা পুজো|কারণ স্যাঁকরা পাড়ার পুজোর পাশে এবার দাড়ালো সন্তোষ মিত্র স্কোয়্যার দুর্গোৎসব কমিটিও|

সুদীর্ঘ অর্ধ শতাব্দী ধরে চলে আসছে কলকাতার ঐতিহ্যপূর্ণ অন্যতম পুজো এবার স্যাঁকরা পাড়া দুর্গোৎসব কমিটির পুজো|কিন্তু মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজে টানেল বোরিং মেশিন চালানোর ফলে বউবাজার এলাকার স্যাঁকরা পাড়ায় ৪টি বাড়ি ভেঙে পরে। পরবর্তী সময়ে আরও কয়েকটি বাড়িতে ফাটল চওড়া হয়ে তা ভেঙে পরে|এরফলে বাড়ি হারিয়ে হোটেলেই দিন কাটছে বউবাজার বাসীদের|যেখানে নিজেদের আস্থানারই ঠিক নেই সেখানে পুজো হবে কিভাবে |তাই ৫৬ বছরের পুজো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্যাঁকরা পাড়া দুর্গোৎসব কমিটির সদস্যরা|

কিন্তু এত বছরের পুরোনো পুজো বন্ধ হত দেবেনা সন্তোষ মিত্র স্কোয়্যার| পুজো কমিটির তরফে স্যাঁকড়া পাড়ার অর্ধশতকের পুরনো দুর্গাপুজোর দায়িত্ব নিতে ইচ্ছাপ্রকাশ করেছে ।পুজো কমিটির তরফে স্যাঁকরা পাড়া দুর্গোৎসব কমিটির কাছে প্রস্তাব রাখা হয়েছে তাদের পুজোর দায়িত্ব নেওয়ার জন্য|সন্তোষ মিত্র স্কোয়্যার ও স্যাঁকরা পাড়ার যৌথ উদ্যোগে পুজো হোক সেটাই চায় সন্তোষ মিত্র স্কোয়্যার দুর্গোৎসব কমিটি|

এবছর সন্তোষ মিত্র স্ক্যোয়ারের দুর্গাপুজোর অন্যতম থিম সোনার প্রতিমা। প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই প্রতিমা। ৫০-৬০ কেজি ওজনের হবে এই প্রতিমা। পুজোর বাজেট প্রায় ২০ কোটি। প্রতিমা গড়ছেন শিল্পী মিন্টু পাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *