বুধবার বাজার খোলার পরেই ৩০০ পয়েন্টের বেশি উঠল সেনসেক্স।
কে আর সি টাইমস ডেস্ক
বুধবার বাজার খোলার পরেই ৩০০ পয়েন্টের বেশি উঠল সেনসেক্স। মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ার জন্যই চাঙ্গা বাজার। ৮৭ পয়েন্টের বেশি উঠেছে নিফটিও।
ভারতী এয়ারটেল ও ভোডাফোনের সঙ্গে পাল্লা দিয়ে মোবাইলের মাসুল বাড়াতে পারে রিলায়েন্স জিও। তার পরেই বুধবার তার শেয়ারের দাম বাড়ে ৪.০৫ শতাংশ। এর পাশাপাশি টাটা কনসালটেন্সি সার্ভিসেস, লার্সেন অ্যান্ড টুব্রো, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, ওএনজিসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কেরও শেয়ারের দাম বেড়েছে। এর ফলেই সেনসেক্স ৩৪৬ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ৪০,৮১৬-এর ঘরে। অন্যদিকে নিফটি ৮০ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ১২,০২০-এর ঘরে। অন্যদিকে এফএমসিজি সেক্টরের বিভিন্ন কোম্পানির শেয়ার পড়েছে ০.৬ শতাংশ। বড় কোম্পানিগুলির শেয়ারের দাম যেমন বেড়েছে, সেই তুলনায় মিড ও স্মল ক্যাপ শেয়ারের দাম তেমন বাড়েনি। এদিন যে কোম্পানিগুলির শেয়ারের দাম কমেছে, তাদের মধ্যে আছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, ভারতী ইনফ্রাটেল, আইটিসি, এনটিপিসি, ইছার মোটর্স, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং নেসলে ইন্ডিয়া।


