আজ রাতে দার্জিলিং মেলে তোলা হবে অশোকবাবুকে| আগামীকাল সকালে তিনি আসবেন কলকাতায়| রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অশোকবাবুর অবস্থার আরও অবনতি হয়।
কে আর সি টাইমস ডেস্ক
শিলিগুড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার হাসপাতালে ভরতি হয়েছিলেন মেয়র অশোক ভট্টাচার্য৷ সূত্রের খবর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ি থেকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে৷
সূত্রের খবর, আজ রাতে দার্জিলিং মেলে তোলা হবে অশোকবাবুকে| আগামীকাল সকালে তিনি আসবেন কলকাতায়| রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অশোকবাবুর অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকদের সন্দেহ আরও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই সিপিএম নেতা। ফলে তাঁকে কলকাতায় পাঠানোর কথা চিন্তা করেন চিকিৎসকরা। যদিও চিকিৎসকদের মধ্যে এব্যাপারে দ্বিধা ছিল।
অশোকবাবুর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা রয়েই গিয়েছে। রবিবার সকালে হাসপাতলে ভর্তির পর রাতের দিকে ফের তাঁর বুকে ব্যাথা বাড়ে। সেই কারণেই চিকিৎসকেরা এই আশঙ্কা করছেন। রাতেই বেশ কয়েকটি পরীক্ষা হয় তাঁর। সোমবার সকালে সেই সব রিপোর্ট হাতে পাওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য। শুধু তাই নয়, প্রবল তৃণমূল হাওয়াতেও তিনি এখনও নিজের গড় ধরে রেখেছেন। শিলিগুড়ি পুরসভার ক্ষমতা এখনও তাঁরই দখলে। উত্তরবঙ্গে গেরুয়া ঝড় উঠলেও, এখনও মেয়র পদে আসীন অশোকবাবু। ফলে তাঁর অসুস্থতায় চিন্তার ভাঁজ পড়েছে দলের কর্মী-সমর্থকদের কপালে।
উল্লেখ্য, শনিবার রাত থেকেই শারীরিক সমস্যা শুরু হয় অশোক ভট্টাচার্যের। রবিবার সকালে হঠাৎই তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর তাঁকে ভর্তি করা হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন মেয়র। তবে পরিস্থিতি জটিল নয়।


