এবার বিয়ে সেরে ফেললেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল

< 1 - মিনিট |

পুয়ের্তো রিকোর লা ফোর্টালেজায় রীতিনীতি মেনে চার হাত এক হল নাদাল ও পেরেলোর।

কে আর সি টাইমস ডেস্ক

বাগদান পর্বটা সেরে রেখেছিলেন প্রায় একবছর আগে। দীর্ঘদিনের বান্ধবী সিসকা পেরেলোর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ১৯টি গ্র্যান্ডস্ল্যামের মালিক। শনিবার পুয়ের্তো রিকোর লা ফোর্টালেজায় রীতিনীতি মেনে চার হাত এক হল নাদাল ও পেরেলোর।

পুয়ের্তো রিকোর অভিজাত ক্যাসেলে নাদালের বিবাহ অনুষ্ঠানে এদিন আমন্ত্রিত ছিলেন প্রায় ৩৫০ জন অতিথি। আমন্ত্রিতের তালিকায় ছিলেন স্পেনের রাজা জুয়ান কার্লোস (১৯৭৫-২০১৪)। ঘরোয়া জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়েই বছর একত্রিশের পেরেলোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বছর তেত্রিশের নাদাল।

উল্লেখ্য, নাদালের বোন মারিবেলের ছোটবেলার বন্ধু ফ্রান্সিসকো পেরেলো। ২০০৫ বোন মারিবেলের মারফৎ নাদালের সঙ্গে যোগাযোগ হয় পেরেলোর। এরপরেই শুরু হয় মন দেওয়া নেওয়ার পর্ব। দীর্ঘ ১৪ বছর বাদে পূর্ণতা পেল তাঁদের ভালোবাসা। কবজিতে চোটের কারণে লেভার কাপের শেষ দুই ম্যাচে নাম প্রত্যাহার করে নেন স্প্যানিশ তারকা। পরবর্তীতে বাধ্য হয়ে সাংহাই মাস্টার্স থেকেও নাম প্রত্যাহার করে নিতে হয় চলতি মরশুমে ফরাসি ও যুক্তরাষ্ট্র ওপেন জয়ীকে। এই নিয়ে টানা দ্বিতীয়বার সাংহাই মাস্টার্স থেকে চোটের কারণে নাম তুলে নিতে বাধ্য হন ১৯টি গ্র্যান্ডস্ল্যামের মালিক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *