বহুতলের পার্কিং লটে মোট পার্কিং ক্যাপাসিটির ১০ শতাংশ চার্জিং পয়েন্ট রাখার নিয়ম আনা হবে
কে আর সি টাইমস ডেস্ক
দূষণের মাত্রা নিয়ন্ত্রনে বেশ কয়েকদিন থেকেই সারাব হয়েছে কলকাতা পুর নিগম। তবে এবার তার আঁচ এসে পড়লো কয়লার আগুনে। কলকাতার শহরতলির ফুটপাতের দোকান গুলোর একমাত্র ভরসা কয়লার আগুন। স্বাভাবিকভাবেই এই ধরনের পুর নিগমের মন্তব্যে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ফুটপাতের দোকানদার দেড় কপালেই।
গতকাল বেসরকারি বিদ্যুৎ বণ্টন বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন পুরসভার মেয়র । দূষণ মাত্রা নিয়ন্ত্রণে একগুচ্ছ নতুন পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । বিদ্যুতের ব্যবহারের গুরুত্ব বাড়িয়ে দূষণে ইতি টানতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য সরকারও । গতকালের বৈঠকে নতুন গৃহীত পরিকল্পনা গুলি কিভাবে অতি সহজেই বাস্তবায়িত করা সম্ভব তা নিয়েই আলোচনা হয়েছে।
ফুটপাতের একজন দোকানদার জানিয়েছেন বিদুয়তের সমস্যা থাকায় কয়লায় একমাত্র ভরসা। তবে পুরসভা কোনো সিদ্ধান্ত নিলে তা তো মেনে নিতে হবেই।
পুরসভার মেয়র ফিরহাদ জানিয়েছেন, “শহরের তিনটি জায়গায় বৈদ্যুতিক যানের চার্জিং পয়েন্ট তৈরির নিয়ে বিদ্যুৎ সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে । এছাড়াও আগামীদিনে শহরের বুকে বহুতল গুলির পার্কিং লটে চার্জিংয়ের ব্যবস্থা যাতে রাখা হয় সেই দিকেও নজর দেওয়া হচ্ছে । তাই, ঠিক হয়েছে বহুতলের পার্কিং লটে মোট পার্কিং ক্যাপাসিটির ১০ শতাংশ চার্জিং পয়েন্ট রাখার নিয়ম আনা হবে।”
গতকাল গড়িয়াহাটের হকার দের সঙ্গেও কথাও বলেন মেয়র। হকারদের সমস্যা সমাধানের জন্য মোতায়েন করা হবে নতুন স্টল। ইউনিফর্ম স্টল তুলে দেওয়া হবে সব হকারের হাতেই । তিনি এই প্রসঙ্গে আরও জানান, এই আধুনিক স্টলগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দূষণ মুক্ত করতেই উপযোগী। ইতিমধ্যেই এই স্টল নির্মাণের কাজ শুরু হয়েছে পুরসভার ওয়ার্কশপে । হকারদেরকেও তাড়াতাড়ি এই বিশেষ মানের স্টল সংগ্রহ করার কথা জানানো হয়েছে।


