অবন্তীপোরায় এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

< 1 - মিনিট |

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী

কে আর সি টাইমস ডেস্ক

শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ|

কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সুরক্ষা বাহিনী এবং সন্ত্রাসবাদীর মধ্যে গুলির লড়াই শুরু হয়| গুলির লড়াইয়ে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ| নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে| ওই এলাকায় আর কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news