দেশের অখণ্ডতা এবং একতা রক্ষার্থে যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী কাজ করে চলেছে তাদেরকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী নামে নামাঙ্কিত সর্দার প্যাটেল ন্যাশনাল ইউনিটি অ্যাওয়ার্ড দেওয়া হবে।
কে আর সি টাইমস ডেস্ক
দেশের একতা ও অখণ্ডতা রক্ষার্থে যারা নিরলস ভাবে কাজ করে চলেছেন। তাদেরকে এবার থেকে পুরস্কৃত করবে কেন্দ্রীয় সরকার। এই পুরস্কারের নাম রাখা হয়েছে স্বাধীনতা সংগ্রামী তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের নামে। দেশের অখণ্ডতা এবং একতা রক্ষার্থে যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী কাজ করে চলেছে তাদেরকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী নামে নামাঙ্কিত সর্দার প্যাটেল ন্যাশনাল ইউনিটি অ্যাওয়ার্ড দেওয়া হবে।
এক সরকারি বিজ্ঞপ্তিতে জানতে পারা গিয়েছে ২০ সেপ্টেম্বর এই পুরস্কারটিকে সংগঠিত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতের একতা ও অখণ্ডতার জন্য যারা কাজ করে চলেছে তাদের জন্য এটি সর্বোচ্চ নাগরিক সম্মান হতে চলেছে।
প্রতিবছর জাতীয় একতা দিবসের দিন অর্থাৎ ৩১ অক্টোবর এই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি। পদ্ম সম্মান দেওয়ার দিনেই এই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারে পদক, মানপত্র। কোনও রকম অর্থিক পুরস্কার থাকছে না। প্রতিদিনই এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার জন্য বিশেষ কমিটি গড়া হয়েছে। যার মাথায় থাকবেন প্রধানমন্ত্রী।


