পর্যটন দফতরের বিলাসবহুল হাউসবোট মিলবে কর্পোরেট ইভেন্টের জন্য

< 1 - মিনিট |

পর্যটন দফতর শীঘ্রই এই হাউসবোট এবং তাদের অন্য একটি বিলাসবহুল ক্রুজ ‘সুমঙ্গল’-এর জন্য প্রচার শুরু করবে

কে আর সি টাইমস ডেস্ক

গঙ্গার ওপর কর্পোরেট ইভেন্টের জন্য এবার মিলবে পর্যটন দফতরের নতুন বিলাসবহুল হাউসবোট। এই হাউসবোটে ৩০ জন বসতে পারবেন। সঙ্গে থাকছে কনফারেন্স হল এবং খাবার জায়গা।বাম আমলে নদীর ওপর পর্যটন বিষয়টি সম্পূর্ণ উপেক্ষিত ছিল। এই অভিযোগ করে পর্যটন দফতরের এক অধিকর্তা জানান, এই সরকারের আমলে হাউসবোট পর্যটন এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

এই হাউসবোটের ভাড়া ঘণ্টায় ৫ হাজার টাকা। কমপক্ষে ৩ ঘণ্টার জন্য ভাড়া করতে হবে বোট। সপ্তাহান্তে এবং জাতীয় ছুটির দিন ছাড়া ভাড়ায় মিলবে ১৫ শতাংশ ছাড়। এই মুহূর্তে শুধুমাত্র কলকাতার ডালহৌসি থেকে বুকিং করা গেলেও কিছুদিনের মধ্যেই অনলাইনে বুকিং করার সুবিধা চালু করা হবে।

কর্পোরেট ইভেন্ট ছাড়াও অল্প অতিথি সমাগম হবে এমন জন্মদিন পালন বা অন্যান্য অনুষ্ঠানেও ভাড়া পাওয়া যাবে এই হাউসবোট। পর্যটন দফতর শীঘ্রই এই হাউসবোট এবং তাদের অন্য একটি বিলাসবহুল ক্রুজ ‘সুমঙ্গল’-এর জন্য প্রচার শুরু করবে। এটির ধারণক্ষমতা ৮০। ভাড়া ৩ ঘণ্টায় ৫ হাজার টাকা এবং কমপক্ষে ৩ ঘণ্টার জন্য ভাড়া করতে হয়। উপরন্তু ১০০০ টাকা অতিরিক্ত ভাড়ায় সুমঙ্গলে পাওয়া যাবে রান্নাঘর। দুটি বোটই ছাড়া হয় বাবুঘাট থেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news