রাজৌরিতে কর্তব্যরত সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর

< 1 - মিনিট |

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার কর্তব্যরত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন তিনি। সেনা জওয়ানদের মিষ্টি খাইয়ে দিয়ে তাদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।

কে আর সি টাইমস ডেস্ক

প্রতিবারের মতো এবারও দেশের সুরক্ষার কাজে মোতায়েন থাকা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার কর্তব্যরত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন তিনি। সেনা জওয়ানদের মিষ্টি খাইয়ে দিয়ে তাদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।

 কর্তব্যরত জওয়ানদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘আজ আপনাদের জন্যই দেশবাসী সুরক্ষিত ভাবে দীপাবলি উদযাপন করতে পেরেছে।’ এদিন প্রধানমন্ত্রী রাজৌরি জেলার সেনাবাহিনীর ব্রিগেড হেডকুয়াটার পৌঁছন। সেখানে সীমান্তে কর্তব্যরত সেনা জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং তাদের মিষ্টি খাইয়ে দিয়ে তাদের উৎসাহ বৃদ্ধি করেন।  এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাবাহিনীর বরিষ্ঠ আধিকারিকেরা ছিলেন। পাকিস্তানের সংঘর্ষ বিরতির ফলে শহিদ হওয়া জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদের সাহসিকতারও প্রশংসা করেন। সীমান্তের ওপারে থাকা জঙ্গিরা কাশ্মীরের শান্তি বিঘ্নিত করার জন্য অনুপ্রবেশের চেষ্টা করে চলেছে। কিন্তু সেনাবাহিনীর জওয়ানরা তা প্রতিহত করে চলেছে। জঙ্গিদের নাশকতার সমস্ত ছক বানচাল করে দিতে প্রস্তুত ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতি বছর দীপাবলির দিন সেনা জওয়ানদের সঙ্গে কাটান নরেন্দ্র মোদী। ২০১৪ সালে সিয়াচেন, ২০১৫তে পঞ্জাব সীমান্তে, ২০১৬ সালে হিমাচলপ্রদেশে, ২০১৭তে জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টর, ২০১৮ সালে উত্তরাখন্ডে ভারত-চিন সীমান্তে মোতায়েনরত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news