তৈরি হচ্ছে নতুন গাইড লাইন। আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হতে চলেছে এই ব্যবস্থা
কে আর সি টাইমস ডেস্ক
ফের পাশ ফেল ফিরিয়ে আনতে তত্পর হল রাজ্য সরকার। তৈরি হচ্ছে নতুন গাইড লাইন। আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হতে চলেছে এই ব্যবস্থা| পাশাপাশি ফল প্রকাশের দু’মাসের মধ্যেই অকৃতকার্যদের আরও একবার পরীক্ষা নেওয়া হবে। খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে নবান্নের তরফে|
শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী শিক্ষাবর্ষ থেকে ফের পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল চালু করতে চায় রাজ্য সরকার। আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে এই নয়া নিয়ম। একইসাথে অকৃতকার্যদের বিশেষ ক্লাস নেওয়া হবে। শিক্ষকরা অকৃতকার্যদের নিয়ে পৃথক ক্লাস নেবেন। এমনকি তাদের ফলাফল প্রকাশ হওয়ার দু’মাসের মধ্যে পুনরায় অকৃতকার্যদের পরীক্ষাও নেওয়া হবে। এই মর্মে কয়েক দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। খবর স্কুল শিক্ষা দফতর সূত্রে।


