বৌবাজারে প্রয়োজনীয় জিনিস উদ্ধারকার্য শুরু

< 1 - মিনিট |

ডেপুটি কমিশনারের নেতৃত্বে তৈরি করা হয়েছে টিম । তাঁর সঙ্গে আছেন পাঁচজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । তাঁরা বিষয়টি দেখভাল করছেন

কে আর সি টাইমস ডেস্ক

মুখ্যমন্ত্রীর নির্দেশ মত বুধবার থেকে বৌবাজারের স্যাকরা পাড়া লেন ও দুর্গা পিতুরি লেনে শুরু হবে উদ্ধার কাজ| একজন পুলিশের লোক, একজন কলকাতা পুরসভার কর্মী, একজন বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোক, একজন দমকল কর্মী ও একজন বাড়ির সদস্য মিলে বাড়িতে গিয়ে প্রয়োজনীয় জিনিষ আনতে পারবেন|

শনিবার বৌবাজারের ওই এলাকায় একের পর এক বাড়ি ধসে পরার পর কার্যত এক কাপড়ে বের করে আনা হয় বাসিন্দাদের| পরনের কাপড় ছাড়া আর কিছুই সঙ্গে নিতে পারেননি তাঁরা| বারংবার অনুরোধ করেছেন যেন তাঁদের একটি বারের জন্য বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়| সেই মতই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গতকাল নবান্নে বৈঠক করে নির্দেশ দিয়েছেন বাড়ির একজন সদস্য প্রশাসনিক দলের সাথে গিয়ে প্রয়োজনীয় জিনিস বের করে আনতে পারবেন| লালবাজার সূত্রে খবর, প্রতিটি বাড়ির মালিকের সঙ্গে ঘরগুলোতে যাবে পুলিশকর্মীরা । পরিস্থিতি অনুযায়ী আজ থেকেই চালানো হবে উদ্ধারকাজ|

ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির জেরে আপাতত কর্মহীন সেই কারিগররা । মাথায় হাত পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের । এই বিপর্যয়ের ঘটনায় কোটি টাকার সোনা আটকে বলে দাবি তাদের । পাশাপাশি ওই এলাকার স্থায়ী বাসিন্দাদের সন্দেহ, এই সুযোগে সক্রিয় হতে পারে চোরেরা।

এই সূত্রে ধরেই একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে তৈরি করা হয়েছে টিম । তাঁর সঙ্গে আছেন পাঁচজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । তাঁরা বিষয়টি দেখভাল করছেন । পাশাপাশি গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন, “কারও কোনও সম্পত্তি চুরি হবে না । আমরা সেই বিষয়ে পদক্ষেপ করেছি । প্রয়োজনে সিসিটিভি দিয়ে নজরদারি চালানো হবে । ২৪ ঘণ্টাই পুলিশের নজর রয়েছে ওই এলাকায় ।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news