আগামী ২৪ ঘন্টায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে বজ্রবিদ্যুৎ থেকে বাঁচতে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।
কে আর সি টাইমস ডেস্ক
সকাল থেকেই কালো মেঘে আচ্ছন্ন ছিল আকাশ। দুপুরেই আকাশ দেখে মনে হচ্ছিল এ যেন সন্ধ্যের আকাশ। এরপরেই ঝেপে নামল বৃষ্টি। কলকাতার পাশ্ববর্তী জেলা গুলিতেও কমেছে তাপমাত্রা। কিন্তু রাস্তায় আর অফিস থেকে ফেরত মানুষগুলির খুব নাজেহাল অবস্থা। আজ বিকেলে বাজ পড়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন অন্তত ১৬ জন। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম সুবীর পাল (৪০)। তিনি দমদমের বাসিন্দা।
ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে বজ্রবিদ্যুৎ থেকে বাঁচতে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। গত সোমবারই বাজ পড়ে পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি মিলিয়ে মোট ১১ জনের প্রাণ গিয়েছিল। এর মধ্যে শুধু পুরুলিয়াতেই মৃত্যু হয়েছিল ৭ জনের। গত বছর এই ময়দানেই এক যুগলের মৃত্যু হয়েছিল বাজ পড়ে। বিবেকানন্দ পার্কে ক্রিকেট অনুশীলনের সময়ে বাজ পড়ে গত বছরই মৃত্যু হয়েছিল শ্রীরামপুরের এক তরুণ ক্রিকেটারের। ফের একবার সেই ঘটনা ঘটল শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের সংখ্যা বাড়তে পারে।


