অবৈধ পাথর বোঝাই ট্রিপার আটক পাথারকান্দিতে

< 1 - মিনিট |

পাথারকা‌ন্দির রেঞ্জার দেবজ্যোতি নাথ জানান, এভাবে অবৈধ বনজ সম্পদ পাচারের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাক‌বে

কে আর সি টাইমস ডেস্ক

বৈধ কাগজপত্র ছাড়া ট্রাক কিংবা ট্রিপারে বোঝাই ক‌রে দিগরখাল, কালাইন, জা‌টিঙ্গার মহাল থে‌কে বরাক উপত্যকার নানা স্থানে পাথর পাচার হচ্ছে। এ ধরনের বহু অভি‌যো‌গের ভি‌ত্তিতে বুধবার করিমগঞ্জের এসিএফ এস দাসের নেতৃত্বে পাথারকা‌ন্দির রেঞ্জ ফরেস্ট অফিসার দেব‌জ্যো‌তি নাথ এবং চোরাইবা‌ড়ির বিট অফিসার সে‌লিম আহ‌মেদরা দলবল নি‌য়ে ৮ নম্বর জাতীয় সড়‌কে তল্লা‌শি চালাতে গিয়ে পাথর বোঝাই ট্রিপারটি আটক করা হয়েছে।

এদিন দুপু‌রে চোরাইবা‌ড়ি এলাকায় এক‌টি নম্বর ও চালান বিহীন পাথর বোঝাই ট্রিপার আটক ক‌রেন এসিএফরা। বর্তমা‌নে ট্রিপার‌টি চোরাইবা‌ড়ি ফ‌রেস্ট বিট দফতরে রাখা আছে। এ ব্যাপারে পাথারকা‌ন্দির রেঞ্জার দেবজ্যোতি নাথ জানান, এভাবে অবৈধ বনজ সম্পদ পাচারের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত থাক‌বে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news