অবসাদ, না রহস্যজনক নিখোঁজ! বিতর্কে ক্যাফে কফির সিদ্ধার্থ
কে আর সি টাইমস ডেস্ক
কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে নেত্রাবতী নদীর কাছে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন ভারতের বৃহত্তম কফি চেনের প্রতিষ্ঠাতা ও মালিক ভি জি সিদ্ধার্থ। প্রাক্তন বিদেশ মন্ত্রী এস এম কৃষ্ণর জামাই ভি জি সিদ্ধার্থকে শেষবারের মতো দেখা গিয়েছিলো শহর থেকে প্রায় ৩৭৫ কিমি দূরে ম্যাঙ্গালুরুর নেত্রাবতী নদীর কাছে। সেই সময় তাঁর ড্রাইভার তাঁর সঙ্গেই ছিলেন। ড্রাইভারকে জানিয়েছে ব্রিজের সামনে গাড়ি রেখে সিদ্ধার্থ বাবু গাড়ি থেকে নেমে যান। তারপর প্রায় ঘন্টা দেড়েক কেটে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় ড্রাইভার আশেপাশের এলাকা খুঁজে দেখার চেষ্টা করেন। এরপর তিনি সিদ্ধার্থের বাড়িতে খবর দেন।সেই থেকেই তাঁর ফোনও সুইচড অফ।
নিখোঁজ মামলা প্রসঙ্গে ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার সন্দীপ পাটিল জানিয়েছেন, বোট সার্ভিস এবং স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় ইন্দ্রবতী নদীতে তল্লাশি চালানো হচ্ছে। সর্বশেষ তিনি (সিদ্ধার্থ) কার সঙ্গে কথা বলেছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।’
ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার সন্দীপ পাটিল আরও জানিয়েছেন, ‘সাকলেশপুর যাবেন, এই কথা বলে সোমবার বেঙ্গালুরু ছেড়েছিলেন ভি জি সিদ্ধার্থ। কিন্তু সাকলেশপুর যাওয়ার পথে, গাড়ির চালককে তিনি বলেন ম্যাঙ্গালুরু যেতে। নেত্রাবতী নদী সেতুতে পৌঁছনোর পর তিনি গাড়ি থেকে নেমে পড়েন। গাড়ির চালককে বলেন এগিয়ে যান এবং থামুন।’ তারপর থেকেই নিখোঁজ। ইতিমধ্যেই সিদ্ধার্থর স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কমিশনার সন্দীপ পাটিল। জি সিদ্ধার্থর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে জড়ো হন উদগ্রীব মানুষজন।
সিদ্ধার্থের কোনও খোঁজ পাওয়া না গেলেও গাড়ি থেকে পাওয়া গিয়েছে একটি চিঠি। তবে ওই চিঠি তে তিনি লিখেছেন ‘অনেক চেষ্টা করেও লাভজনক একটি ব্যবসার মডেল তৈরি করতে পারলাম না৷ আমি ব্যর্থ৷ অনেক মানুষের আমার উপর বিশ্বাস ভঙ্গ করার জন্য আমায় ক্ষমা করবেন৷’ এই চিঠি নিয়েই সৃষ্টি হয়েছে বিতর্ক।
সিদ্ধার্থর গাড়ি থেকে পাওয়া গেল একটি চিঠি৷ তাতে লেখা, ‘অনেক চেষ্টা করেও লাভজনক একটি ব্যবসার মডেল তৈরি করতে পারলাম না৷ আমি ব্যর্থ৷ অনেক মানুষের আমার উপর বিশ্বাস ভঙ্গ করার জন্য আমায় ক্ষমা করবেন৷


