ওসমান ঢালির ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত| সেইসঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বাড়বে আরও ১ বছর বাড়ানো হবে বলেই নির্দেশ দেন বিচারপতি
কে আর সি টাইমস ডেস্ক
কুখ্যাত মাদক পাচারকারী ওসমান ঢালির ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত| সেইসঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বাড়বে আরও ১ বছর বাড়ানো হবে বলেই নির্দেশ দেন বিচারপতি| বুধবার তারই প্রেক্ষিতে তদন্তকারী অফিসার সাব ইনস্পেকটর অমিত কুমার চ্যাটার্জি ও নার্কোটিক্স সেলকে সোশ্যাল মিডিয়ায় ছবি সহ পোস্টের মাধ্যমে অভিনন্দন জানায় কলকাতা পুলিশ| অফিসার অমিত কুমার চ্যাটার্জি বর্তমানে চিৎপুর থানায় কর্মরত।

ঘটনার সূত্রপাত ২০১৩ সালের ২৩ মার্চ| ওইদিন সোর্স মারফত কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরে নিশ্চিত খবর এসেছিল যে, কলকাতার বুকে হাতবদল হবে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকের। সেইমতো ঠাকুরপুকুরের ৩এ বাস স্ট্যান্ডে অভিযান চালিয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের নার্কোটিক্স সেলের টিম। সেদিন সেই টিমের সবাই ছিলেন সাদা পোশাকে। ওই দিন ওই স্থান থেকে দুপুর ২.৩০ নাগাদ, হাতে বড় ব্যাগ হাতে এক সদেহভাজক ব্যক্তিকে আটক করে পুলিশ| পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ৩০ কেজি গাঁজা। যার বাজারদর ছিল ২ লক্ষ টাকা। তারপরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ|
ধৃত ওসমান ঢালি দক্ষিণ ২৪ পরগনার কুখ্যাত মাদক পাচারকারীদের একজন। ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীদের তালিকায় একদম উপরের দিকে ছিল তার নাম। অনেকদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে ওসমান ঢালি| ওসমানের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে পুলিশ। উপযুক্ত তথ্যপ্রমাণ-সহ চার্জশিট জমা দেন এই কেসের তদন্তকারী অফিসার নার্কোটিক্স সেলের তৎকালীন সাব ইনস্পেকটর অমিত কুমার চ্যাটার্জি। এদিন এই কেসেরই রায় হিসেবে অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেয় আদালত|


