অটলবিহারি বাজপেয়ী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০ একর জমি বরাদ্দ যোগী সরকারের

< 1 - মিনিট |

পাশাপাশি পরবর্তী সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তাঁরা জানিয়েছেন বাস স্টেশন তৈরি করার জন্য মোরাদাবাদে কান্থ তহশিলকে ১২১০ স্কোয়্যার মিটার জমি বাস স্টেশন গড়ার জন্য বরাদ্দ হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

লখনউর উপকন্ঠে অটল বিহারী বাজপেয়ীর মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গড়ার জন্য ৫০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীকান্ত শর্মা এবং সিদ্ধার্থনাথ সিং জানিয়েছেন, রাজ্যের রাজধানী লখনউয়ের উপকন্ঠে চক গাজারিয়া অটল বিহারী বাজপেয়ী মেডিক্যাল কলেজ গড়ে হবে। এর মধ্যে ২০ একর জমি স্বাস্থ্য বিভাগে দেওয়া হবে, ১৫ একর স্বাস্থ্য শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে।

বাকি ১৫ একর জমি লখনউ উন্নয়ন পর্ষদকে দেওয়া হবে। পাশাপাশি পরবর্তী সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তাঁরা জানিয়েছেন বাস স্টেশন তৈরি করার জন্য মোরাদাবাদে কান্থ তহশিলকে ১২১০ স্কোয়্যার মিটার জমি বাস স্টেশন গড়ার জন্য বরাদ্দ হয়েছে। ১০ কোটি টাকা মূল্যের এই জমি বিনামূল্যে দেওয়া হবে। বাস স্টেশনটি গড়তে খরচ হবে ৩.৫ কোটি টাকা। মন্ত্রিসভার বৈঠকে পে কমিশনের সদস্যদের পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশনের মাথায় বসানো হয়েছে রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্না। অন্যান্য সদস্যরা হলেন আশুতোষ টেন্ডন, ভুপেন্দ্র সিং চৌধুরী, মহেন্দ্র সিং।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *