৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ রদ প্রসঙ্গে আলিগড় বিশ্ববিদ্যালয়ের কাশ্মীরি ছাত্রদের সঙ্গে দেখা করবেন যোগী

< 1 - মিনিট |

৫২ দিন পেরিয়ে গেলেও জম্মু ও কাশ্মীরের অধিকাংশ অঞ্চলেই এখনও জারি রয়েছে অচলাবস্থা

কে আর সি টাইমস ডেস্ক

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ৫২ দিন পেরিয়ে গেল। এখনও পর্যন্ত সেখানে মোতায়েন রয়েছে সেনা। রাস্তাঘাটে যান চলাচল করছে না বিশেষ। রাজ্যের বিভিন্ন অঞ্চলে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান, বেশকিছু দোকানপাট খুললেও অধিকাংশ এলাকাতেই স্বাভাবিক হয়নি যোগাযোগ পরিষেবা।

ইতিমধ্যেই কেন্দ্রের এই পদক্ষেপের জন্য বিদেশেও প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মার্কিন মুলুকের হাউস্টনেও প্রশংসার পাশাপাশি কাশ্মীরি পন্ডিতদের ঘরে ফেরানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এমতাবস্থায় আগামী ২৮ সেপ্টেম্বর লখনউতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কাশ্মীরি পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

৫২ দিন পেরিয়ে গেলেও জম্মু ও কাশ্মীরের অধিকাংশ অঞ্চলেই এখনও জারি রয়েছে অচলাবস্থা। আটক রয়েছেন মেহবুবা মুফতি থেকে ওমর আবদুল্লার মতো নেতৃত্ব। ঈদ পেরিয়েও বাড়ি ফিরতে পারেননি শিক্ষা ও কর্মসংস্থানের জন্য ভিনরাজ্যে থাকা কাশ্মীরিরা। বাড়ি ফেরা হয়নি বহু কাশ্মীরি পড়ুয়ারও।

এই পরিস্থিতিতিতে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা এবং ৩৫এ অনুচ্ছেদ বাতিল করার বিষয়ে আগামী ২৮ সেপ্টেম্বর লখনউয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কাশ্মীরি পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *