পাকিস্তানকে বড় ধরণের শিক্ষা দেওয়ার জন্য আমরা মোদীজির সঙ্গে থাকব।
অজিত দাস
পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না। সবাইকে এক এক করে কারাগারে পাঠানো হবে। আজ কাছাড় জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার উধারবন্দ সমষ্টির হাতীছড়া চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত বিজয় সংকল্প সমাবেশে একথা বলেন মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা।
তিনি বলেন, কাছাড় জেলার সব আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে। রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচন উৎসাহের সহিত শুরু হয়, তখন কাশ্মীরের পহেলগামে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে।
পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ভারতের নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এর বিপরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংকল্প নেন যে জঙ্গিরা যেখানে থাকবে সেখানে গিয়ে তাদের হত্যা করা হবে। আমাদের দেশে যারা দেশদ্রোহী রয়েছে, তাঁদের চিহ্নিত করে কারাগারে পাঠানো হবে। আজ কাছাড় জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা ২ যুবককে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তান জিন্দাবাদ বলা চামচাদের জেলে পুরে রাখা হবে। কাউকে ছাড়া হবে না। পাকিস্তানের চামচাদের চুন চুন কো মারা হবে। আসাম মোদীজির সঙ্গে আছে। আমরা কেন কাশ্মীর যাব না। আমরা কাশ্মীর যাব। ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করতে মোদিজীর সঙ্গে থাকব।
পাকিস্তানকে বড় ধরণের শিক্ষা দেওয়ার জন্য আমরা মোদীজির সঙ্গে থাকব।
Promotional | BDMCHE




