খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে তাইওয়ান এডুকেশন সেন্টার খোলার বিষয়েও এদিন আলোচনা হয়েছে
কে আর সি টাইমস ডেস্ক
বৃহস্পতিবার খড়্গপুর আইআইটি স্বাগত জানাল তাইওয়ানের একটি প্রতিনিধি দলকে। এই দলটিতে তাইওয়ানের চারটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিল ভারতে অবস্থিত তাইপেই অর্থনীতি ও সাংস্কৃতিক কেন্দ্র। এদিনের আলোচনার প্রধান বিষয় ছিল যুগ্মভাবে ডক্টরেট ও মাস্টার ডিগ্র্রির ব্যবস্থা করা এবং ছাত্ররা যেন দুই দেশের প্রতিষ্ঠান থেকেই শিক্ষা গ্রহণের সুযোগ পান। পাশাপাশি খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে তাইওয়ান এডুকেশন সেন্টার খোলার বিষয়েও এদিন আলোচনা হয়েছে।


