এজবাস্টনে ইংল্যান্ডে কাছে টিম ইন্ডিয়াকে ৩১ রানে হারতে হলেও বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ অধিনায়ক হিসাবে বিশ্বকাপে প্রথমবার পর পর পাঁচটি হাফসেঞ্চুরির নজির গড়েন তিনি৷ বিশ্বকাপে টানা পাঁচটি হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথেরও৷ তবে তিনি অধিনায়ক হিসাবে এমনটা করে দেখাতে পারেননি৷ সেদিক থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে বিশ্বকাপের আসরে পর পর পাঁচটি […]
কে আর সি টাইমস ডেস্ক
এজবাস্টনে ইংল্যান্ডে কাছে টিম ইন্ডিয়াকে ৩১ রানে হারতে হলেও বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ অধিনায়ক হিসাবে বিশ্বকাপে প্রথমবার পর পর পাঁচটি হাফসেঞ্চুরির নজির গড়েন তিনি৷ বিশ্বকাপে টানা পাঁচটি হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথেরও৷ তবে তিনি অধিনায়ক হিসাবে এমনটা করে দেখাতে পারেননি৷
সেদিক থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে বিশ্বকাপের আসরে পর পর পাঁচটি হাফসেঞ্চুরি করেন বিরাট৷ স্মিথ ২০১৫ বিশ্বকাপে মাইকেল ক্লার্কের নেতৃত্বে পর পর পাঁচটি ম্যাচে ৫০ রানের বেশি সংগ্রহ করেছিলেন৷ তবে মাঝে একটি ম্যাচে তাঁর ব্যাটিং করার সুযোগ হয়নি৷ গত বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৯৫, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭২ রান করার পর স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নামেননি স্মিথ৷ পরে পাকিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ৬৫, ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ১০৫ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি৷
চলতি বিশ্বকাপে কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২, পাকিস্তানের বিরুদ্ধ ৭৭, আফগানিস্তানের বিরুদ্ধে ৬৭, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭২ ও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে ৬৬ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন৷


