চোটের কারণে এবার জাতীয় দল থেকে ছিটকে গেলেন ব্রাজিল তারকা নেইমার

< 1 - মিনিট |

প্রীতি ম্যাচে কাতারের বিরুদ্ধে ২-০ গোলে জয় এলেও ফের চোট পেলেন নেইমার। যার ফলে তাঁকে ছিটকে দিল কোপা আমেরিকার মেগা আসর থেকে

কে আর সি টাইমস ডেস্ক

চোটের কারণে এবার জাতীয় দল থেকে ছিটকে গেলেন  ব্রাজিল তারকা নেইমার। আর মাত্র ৮ দিন পর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুরু হতে চলেছে। এর আগে প্রীতি ম্যাচে কাতারের বিরুদ্ধে ২-০ গোলে জয় এলেও ফের চোট পেলেন নেইমার। যার ফলে তাঁকে ছিটকে দিল কোপা আমেরিকার মেগা আসর থেকে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফ থেকে এক বিবৃতিতে কোপা থেকে নেইমারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার বিবৃতিতে তাঁরা জানিয়েছে, ‘নেইমারের চোট যথেষ্টই গুরুতর। হাতে যা সময় রয়েছে তাতে ফিট হয়ে তাঁর পক্ষে টুর্নামেন্ট খেলা কোনওমতেই সম্ভব নয়।’ কাতারের বিরুদ্ধে এদিন প্রস্তুতি ম্যাচের ২০ মিনিটে চোট পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ডান গোড়ালিতে আইসপ্যাক বেঁধে সাপোর্ট স্টাফেদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন নেইমার। ২০০৭ শেষবার কোপার আসরে সেরা হয়েছিল ব্রাজিল দল। এক যুগ পর লাতিন আমেরিকা সেরা হতে পিএসজি তারকার উপর অনেকটাই নির্ভরশীল ছিল তিতের দল। কিন্তু চোটের কারণে নেইমার ছিটকে যাওয়ায় নতুন করে স্ট্র্যাটেজি সাজাতে হবে ব্রাজিল কোচকে।

দিনকয়েক আগে প্যারিসের হোটেলে জনৈক তরুণীকে ধর্ষণের অভিযোগ নেইমারকে নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। যদিও তা প্রত্যাখ্যান করেন ব্রাজিল তারকা। এরপর কোপার আসর থেকে ছিটকে যাওয়ার ঘটনা ব্রাজিল দলের পাশাপাশি নেইমারের কাছেও ব্যক্তিগতভাবে যে বড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news