চোটের গ্যাঁড়াকলে ফ্রান্স, চাপে কোচ

< 1 - মিনিট |

একঝাঁক তারকা খেলোয়ার অনিশ্চিত

KRC Times Desk

‘গ্রুপ অফ ডেথ’ চ্যাম্পিয়ন হয়েও চরম অনিশ্চয়তায় ভুগতে হচ্ছে ফ্রান্সকে। গ্রুপ এফের শক্তিশালী দলগুলির বিরুদ্ধে তিন ম্যাচের একটিতেও না হেরে পরের পর্বের উঠেছে ‘লেজ ব্লুজ’রা। স্বাভাবিকভাবেই ফ্রান্সের আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা। আগামী ২৯ জুন শেষ ষোলোর ম্যাচে ফ্রান্স নামবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। সুইশ’রা জার্মানি-পর্তুগালের মতো শক্তিশালী না হলেও দল হিসাবে সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে। সহজে ফ্রান্সকে ছাড়বে না। শেষ আটে ফ্রান্সকে পৌঁছাতে হলে যথেষ্ট বেগ পেতে হবে।

একটানা ৩০৫ দিন ধরে কভিড ‘পজিটিভ’!

সেটা ভালোমতো জানেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। সুইৎজারল্যান্ড হারানোর পরিকল্পনাও শুরু করে দিয়েছিলেন। তিনি কি আর জানতেন, শাকিরিদের বিরুদ্ধে তিনি পাবেন না একঝাঁক ফুটবলারদের! চাপের পাহাড় দেশঁ’র মাথায়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যে আত্মবিশ্বাস ফ্রান্স দল অর্জন করেছিল, তা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। হাঙ্গেরি ম্যাচে ডেম্বলে’কে হারিয়ে সেই ধাক্কাটা সামলে ছিলেন দেশঁ। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে প্রথমার্ধে হাঁটুতে চোট পান লেফট ব্যাক লুকাস হার্নান্ডেজ। শেষ তিন বছরে লুকাস ফ্রান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। তাঁর বামপ্রান্তিক দৌড়-ক্রস বিপক্ষকে চাপে ফেলে। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে পাভার্ডের চোখ ধাঁধানো সেই গোলটি হার্নান্ডেজের পাস থেকেই হয়েছিল।

নতুন কভিড SOP জারী করল আসাম সরকার, ২৪৭ টি এলাকা কন্টেইনমেন্ট জোন

তিনবছর বাদে ইউরোর শেষ ষোলোয় ফ্রান্সের হয়ে তাঁর না খেলার সম্ভাবনাটাই বেশী। যা জোর ধাক্কা। পরিবর্ত হিসাবে দেশঁ যাকে ভেবে রেখেছিলেন, সেই লুকাস ডিগনে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন। সোমবারের আগে সুস্থ উঠতে পারবেন না বলেই খবর। পর্তুগাল ম্যাচে জুভে মিডিওকে ডিগনের জায়গায় নামিয়েছিলেন কোচ। সেই জুভে মিডিও একশো শতাংশ সুস্থ নন। তাঁরও গোড়ালিতে সমস্যা রয়েছে। এছাড়াও টমাস লেমারের পায়ের চোট রয়েছে।

গত বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন ডান থাইয়ে গুরুতর চোট পেয়েছিলেন মার্কাস থুরাম। এখন দেখার, দেশঁ এই ড্যামেজ কন্ট্রোল করেন কিভাবে! আবার ডান হাঁটুর কার্টিলেজ ছিঁড়ে যাওয়ায় পুরো প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছেন ওউসমানে ডেম্বেলে। ফলে মাঠের লড়াইতে নামার আগেই কোনঠাসা হয়ে পড়েছে বিশ্বকাপ জয়ীরা। এবার তাই শুধু সুইৎজারল্যান্ড নয়, প্রতিপক্ষ চোটের সঙ্গেও লড়তে হচ্ছে তাদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *