হাসপাতালে শুয়েই শুভানুধায়ীদের জন্য বার্তা দিলেন, ‘আমি ভালো আছি৷ বুধবারই রুমে ফিরব৷’মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে হাসপাতেল ভর্তি হন লারা৷ অতীতে একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৫০ বছরের এই ক্যারাবিয়ান ব্যাটসম্যান৷ আইসিসি বিশ্বকাপে বিশেষজ্ঞের ভূমিকা পালন করছেন ক্যারিবিয়ান কিংবদন্তি
কে আর সি টাইমস ডেস্ক
এখন সম্পূর্ণ বিপন্মুক্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি অডিও প্রকাশ করা হয়েছে, যেখানে লারা নিজেই তাঁর সুস্থতা সম্পর্কে ভক্তদের বার্তা দিয়েছেন। সম্ভবত সুস্থ হয়ে বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন প্রাক্তন ক্যারিবিয়ান কিংবদন্তি লারা৷ হাসপাতালে শুয়েই শুভানুধায়ীদের জন্য বার্তা দিলেন, ‘আমি ভালো আছি৷ বুধবারই রুমে ফিরব৷’মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে হাসপাতেল ভর্তি হন লারা৷ অতীতে একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৫০ বছরের এই ক্যারাবিয়ান ব্যাটসম্যান৷ আইসিসি বিশ্বকাপে বিশেষজ্ঞের ভূমিকা পালন করছেন ক্যারিবিয়ান কিংবদন্তি৷ সেই সূত্রে তিনি এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন৷ মঙ্গলবার বিশ্বকাপের ব্রডকাস্টারদের তরফে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল লারার৷ অনুষ্ঠানের ঠিক আগেই বুকে ব্যথা অনুভব করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক৷ তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী গ্লোবাল হাসাপাতালে ভর্তি করা হয়৷বেলা ১২টা ৩০ নাগাদ লারাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৎক্ষণাৎ তাঁর চিকিৎসা শুরু করেন ডাক্তাররা৷ অ্যাঞ্জিওগ্রাফিতে কোনও বিপদের শঙ্কা না-থাকায় অ্যাঞ্জওপ্লাস্টির রাস্তায় হাঁটেননি চিকিৎসকরা৷ একটু সুস্থ হওয়ার পর হাসপাতালের বেডে শুয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখেন তিনি৷ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তরফে লারা এক অডিওবার্তা প্রকাশ করা হয়, যেখানে কিংবদন্তি এই বাঁ-হাতি ব্যাটসম্যান বলেন, ‘আমি জানি, প্রত্যেকেই আমার জন্য ভীষণ চিন্তা করছেন৷ সকালে জিমে ওয়ার্ক-আউট করার পর আমি অসুস্থবোধ করি৷ বুকে ব্যথা অনুভব হওয়ায় চিকিৎকদের দেখানোর সিদ্ধান্ত নিই৷ আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যন্ত্রণা হওয়ায় অনেক টেস্টও করা হয়৷’বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম লারা ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন৷ সে বছর ২১ এপ্রিল ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি৷ কেরিয়ারের ১৩১টি টেস্টে ৫২.৮৮ গড়ে ১১৯৫৩ রান সংগ্রহ করেছেন লারা৷ ৩৪টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে৷ অপরাজিত ৪০০ রান হল তাঁর টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর৷ ১৯৯৪-এ এজবাস্টনে ডারহ্যামের বিরুদ্ধে ৫০১ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্রায়ান চার্লস লারা৷


